দ্রুতই হাসপাতাল ছাড়বেন ক্লিনটন

বিদেশ ডেস্ক
১৫ অক্টোবর ২০২১, ১৮:২৫ আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মুখপাত্র জানান, ৭৫ বছর বয়সী এই রাজনীতিককে মঙ্গলবার দেশটির একটি হাসপাতালে ভর্তি করা হয়। তার করোনাভাইরাসজনিত কোনও সমস্যা নেই। চিকিৎসকরা জানিয়েছেন, দ্রুতই তিনি হাসপাতাল ছাড়তে পারবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ক্লিনটনের অসুস্থতার বিষয়ে স্পষ্ট কোনও ধারণা দেননি তার মুখপাত্র। বিবিসি’র খবরে বলা হয়েছে, তার পুরনো হৃদরোগ রয়েছে।

চিকিৎসকদের এক বিবৃতিতে বলা হয়েছে, তার চিকিৎসায় অ্যান্টিবায়োটিক ও তরল  দেওয়া হয়েছে। দুই দিনের চিকিৎসার পর তার সাদা রক্তের কোষের সংখ্যা কমতে শুরু করেছে এবং অ্যান্টিবায়োটিকে ভালো সাড়া দিচ্ছেন।

হাসপাতালের চিকিৎসকরা নিউ ইয়র্কে থাকা ক্লিনটনের মেডিক্যাল টিম, তার হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা জানিয়েছেন, শিগগিরই তিনি হাসপাতাল ছেড়ে যাবেন।

১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ১৯৯৮ সালে তিনি অভিসংশনের মুখোমুখি হন হোয়াইট হাউসের ইন্টার্ন মনিকা লিওনস্কির সঙ্গে সম্পর্কের বিষয়ে তদন্তকারীদের কাছে মিথ্যা বলার কারণে। সিনেটের বিচারে তিনি বেকসুর খালাস পান।  

/এএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সফরে কী পেলো বাংলাদেশ
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বশেষ খবর
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
ভূমি থেকে শিক্ষা: সমতলের আদিবাসীদের প্রতিদিনের বৈষম্য
ভূমি থেকে শিক্ষা: সমতলের আদিবাসীদের প্রতিদিনের বৈষম্য
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ