১৮ বছর বয়সীরাও এবার টিকা নিবন্ধনের আওতায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২১, ১৬:৩৪আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৫:১২

করোনাভাইরাসের টিকা নিতে এবার বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

ডা. শামসুল হক বলেন, ‘গতকাল (মঙ্গলবার, ১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের জন্য বয়সসীমা ১৮ বছরে নামিয়ে নিবন্ধন চালু করা হয়। আর তখন থেকে এ পর্যন্ত (বুধবার, ২০ অক্টোবর বিকাল ৪টা) পর্যন্ত দুই লাখের বেশি নিবন্ধন হয়েছে। এর আগে করোনাভাইরাসের টিকা নিতে নিবন্ধনের সর্বনিম্ন বয়স ছিল ২৫ বছর।’

বয়সসীমা ১৮ বছরে নামিয়ে আনার ফলে ১৮ থেকে শুরু করে তদূর্ধ্ব সবাই এখন থেকে নিবন্ধন করতে পারবেন, বলেন ডা. শামসুল হক।

প্রসঙ্গত, দেশে ৫৫ কিংবা তদূর্ধ্ব বয়সসীমার ব্যক্তিদের জন্য সুযোগ রেখে করোনাভাইরাস টিকার নিবন্ধন শুরু হয়েছিল চলতি বছরের ২৬ জানুয়ারি। পরে দ্বিতীয় দফায় বয়সসীমা কমিয়ে ৪০ বা তদূর্ধ্ব করা হয়, তৃতীয় দফায় কমিয়ে ৩৫ বছর, চতুর্থ দফায় ৩০ বছর করা হয় গত ১৯ জুলাই। এরপর গত ২৯ জুলাই বয়সসীমা আরও কমিয়ে ২৫ বছর করা হয়।

এবার করোনার টিকা নিতে বয়স আরও কমানো হলো।

তবে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় সম্মুখ সারিতে যারা কাজ করছেন, তাদের জন্য এই বয়সসীমা প্রযোজ্য নয়।

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা স্পেনের, অনুশীলন বাতিল  
মেসিদের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা স্পেনের, অনুশীলন বাতিল  
গলায় শিবিরের আইডি কার্ড দেখে ‘বিশ্বাস’ করে ফোন হারালেন এমপি আরমান 
গলায় শিবিরের আইডি কার্ড দেখে ‘বিশ্বাস’ করে ফোন হারালেন এমপি আরমান 
সংস্কারের হাওয়ায় বাড়ছে বিনিয়োগের আশা
সংস্কারের হাওয়ায় বাড়ছে বিনিয়োগের আশা
বসুন্ধরা আবাসিকে গাড়ির ধাক্কায় নিহত হলেন সাবেক পুলিশ সদস্য 
বসুন্ধরা আবাসিকে গাড়ির ধাক্কায় নিহত হলেন সাবেক পুলিশ সদস্য 
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি