রেইনট্রি মামলার বিচারকের ‘পাওয়ার সিজ’ করতে চিঠি দেবো: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২১, ১৭:৩৬আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ১৭:৫৮

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

ধর্ষণের ৭২ ঘণ্টা পর পুলিশকে মামলা না নিতে  বিচারিক আদালতের রায়ের সুপারিশের বিষয়ে আইনমন্ত্রীর মতামত জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি উনার রায়ের বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। অবজারভেশনে এ সম্পর্কিত উনি যে বক্তব্য দিয়েছেন এ নিয়ে বলতে পারি, এটা সম্পূর্ণ বেআইনি এবং অসাংবিধানিক। এবং এই কারণে আগামীকাল প্রধান বিচারপতির কাছে বিচারক হিসেবে তার দায়িত্ব পালন নিয়ে যেন ব্যবস্থা নেওয়া হয় সেজন্য একটা চিঠি লিখছি।  

এর আগে, গত ১১ নভেম্বর রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণার পর পর্যবেক্ষণে আদালত পুলিশের উদ্দেশে এ পরামর্শ দেন। ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম মোছা. কামরুন্নাহারের আদালত আলোচিত এ মামলার রায় দেন। আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে কোনও অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দেন।

খালাস পাওয়া অপর ৪ জন হলেন—সাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাদমান সাকিফ, দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন।

আরও পড়ুন: রেইনট্রি ধর্ষণ মামলায় সাফাতসহ ৫ জন খালাস

/বিআই/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে ৭ লাখ ৫৪ হাজার মানুষ পানিবন্দি, খাবারের সংকট, পৌঁছেনি ত্রাণ
চট্টগ্রামে ৭ লাখ ৫৪ হাজার মানুষ পানিবন্দি, খাবারের সংকট, পৌঁছেনি ত্রাণ
স্পেনের রক্ষণ ভাঙলো বেলজিয়াম, সমতায় শেষ হলো প্রথমার্ধ
স্পেনের রক্ষণ ভাঙলো বেলজিয়াম, সমতায় শেষ হলো প্রথমার্ধ
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
ভোট চুরি জুলাইয়ের আগে যেমন হয়েছে, পরেও হয়েছে: হাসনাত
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
ফোন চার্জ দেওয়ার ১০ ভুল অভ্যাস, যা কমিয়ে দেয় ব্যাটারির আয়ু
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন