কুমিল্লায় ডাবল মার্ডার মামলায় আসামি ১১ 

কুমিল্লা প্রতিনিধি
২৪ নভেম্বর ২০২১, ০৮:৫৯আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ০৯:১৫

কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত (২৪ নভেম্বর) রাত সোয়া ১২টায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলাটি করেন কাউন্সিলর সোহেলের ছোটভাই সৈয়দ মো. রুমন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর। তিনি বলেন, রাত সোয়া ১২টার দিকে মামলাটি করা হয়। মামলায় ১৬ নম্বর ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে ১০-১২ জনকে।

উল্লেখ্য, গত সোমবার নগরীর পাথরিয়াপাড়ায় কাউন্সিলর সোহেলের কার্যালয়ে গুলি চালিয়ে তাকে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের গুলিতে কাউন্সিলরের সহযোগী হরিপদ সাহাও প্রাণ হারান। গুলিবিদ্ধ হন আরও ৬ জন। মঙ্গলবার বাদ জোহর পাথরিয়াপাড়া কবরস্থানে কাউন্সিলর সোহেলকে দাফন করা হয়।

আরও পড়ুন:

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু

‘কাউন্সিলরের বুকে শেষ গুলিটি করেছে শাহ আলম, মেরেছে লাথি’

‘কাউন্সিলর হত্যায় ব্যবহৃত’ তিন ব্যাগ অস্ত্র উদ্ধার

ছেলের ইমামতিতে কাউন্সিলর সোহেলের জানাজায় মানুষের ঢল

কুমিল্লায় কাউন্সিলরকে হত্যার ঘটনায় হামলা-ভাঙচুর, আতঙ্কে মৃত্যু

/টিটি/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম