তাপমাত্রা কমেছে ২ থেকে ৪ ডিগ্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৯:৫৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪০

কমতে শুরু করেছে তাপমাত্রা। গত এক সপ্তাহের ব্যবধানে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত আবহাওয়া থাকে ঠান্ডা। কোথাও কোথাও তাপমাত্রা নেমে যায় ১১ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসেও নিচে। ভোরের দিকে অনেক এলাকায় কুয়াশা পড়তে শুরু করেছে। সোমবার (২৯ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৯। এটি চলতি মাসের সর্বনিম্ন তাপমাত্রাও।

আবহাওয়াবিদ একেএম রুহুল কুদ্দুস বলেন, এখন আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী দেশের বিভিন্ন অঞ্চলে ভোরে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। অনেক এলাকায় শীতের আবহাওয়া পাওয়া যাচ্ছে। রাজধানীতেও সন্ধ্যার পর কমে আসছে তাপমাত্রা।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১ দশমিক ৯, যা চলতি মাসের মধ্যে সবচেয়ে কম। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে গত সপ্তাহে গড়ে ঢাকায় ছিল ২০ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস। এ সপ্তাহে তা প্রায় ৪ ডিগ্রি কমে আজ সোমবার হয়েছে ১৬ দশমিক ২। একইভাবে ময়মনসিংহে ছিল ১৭ থেকে ১৮, আজ ৩ ডিগ্রি কমে ১৪ দশমিক ২, চট্টগ্রামে ছিল ২০ থেকে ২১, আজ ২ ডিগ্রি কমে ১৮ দশমিক ৫, সিলেটে ছিল ১৭ থেকে ১৮, আজ ১ ডিগ্রি কমে ১৬ দশমিক ২, রাজশাহীতে ছিল ১৫ থেকে ১৬, এখানে প্রায় একই আছে তাপমাত্রা, আজ ১৬ দশমিক ২, রংপুরে ছিল ১৭ থেকে ১৮, আজ ২ ডিগ্রি কমে ১৫, খুলনায় ছিল ১৯ থেকে ২০, আজ ৩ ডিগ্রি কমে ১৬ দশমিক ৫ এবং বরিশালে ছিল ১৭ থেকে ১৮, আজ তা ৩ ডিগ্রি কমে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/এমআর/এমওএফ/
সম্পর্কিত
আজও থামবে না বৃষ্টি, হতে পারে অতিভারী বর্ষণও
আজ দমকা হাওয়া, বজ্রবৃষ্টি নাকি রোদ? যা জানালো আবহাওয়া অধিদফতর
আজ কয়েক স্থানে হবে বৃষ্টি, তাপমাত্রা বাড়বে নাকি কমবে?
সর্বশেষ খবর
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
ইংল্যান্ড-নরওয়ে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে 
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ জুলাই, ২০২৬)
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
শেলদেরুপের গোলের পর বেলিংহামের জবাব, প্রথমার্ধে ১-১ সমতায় ইংল্যান্ড-নরওয়ে
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
বগুড়ায় একসঙ্গে দুই নৌ বন্দরের নাম ঘোষণা করলো সরকার, এলাকায় আনন্দের বন্যা
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল
স্বাস্থ্যকর দুপুরের মেনুতে রাখুন পেঁপে মুগ ডাল