এরদোয়ানকে হত্যাচেষ্টা ব্যর্থ হয়েছে: দাবি রাষ্ট্রীয় মিডিয়ার

বিদেশ ডেস্ক
০৫ ডিসেম্বর ২০২১, ১৯:৩১আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ২০:১২

তুরস্কের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, শনিবার দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানকে হত্যার একটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এদিন দেশটির দক্ষিণাঞ্চলে এক জনসভায় এরদোয়ানের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু এর আগেই তার বক্তৃতা মঞ্চের কাছ থেকে একটি বোমা উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের একটি গাড়ির নিচে বোমাটি পাতা ছিল বলে তুর্কি মিডিয়ার খবরে বলা হয়েছে।

এমন সময় এরদোয়ানকে হত্যাচেষ্টার খবর এলো, যখন গত কয়েক সপ্তাহে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। গত কয়েক দিনে বৈদেশিক মুদ্রার বিপরীতে দেশটির নিজস্ব মুদ্রা লিরার ব্যাপক দরপতন ঘটে। জিনিসপত্রের দামও হু হু করে বাড়ছে।

গত এক বছরে লিরার মান ৪৪ শতাংশ কমে গেছে। এরদোয়ান গত দুই বছরে তিনবার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পরিবর্তন করেছেন। কয়েক দিন আগে তিনি অর্থমন্ত্রীকে বরখাস্ত করে নুরুদ্দিন নাবাতিকে নয়া অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।

প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান মনে করছেন, ব্যাংক ঋণে সুদের হার কমালে লিরার পতন ঠেকানো সম্ভব হবে। যদিও দেশটির অর্থনীতিবিদরা এর পক্ষপাতী নন। তবে নয়া অর্থমন্ত্রী নাবাতি ব্যাংক ঋণে সুদের হার কমানোর পক্ষে কঠোর অবস্থান নিয়েছেন। সূত্র: পার্স টুডে।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
অনুপ্রবেশ ও অ্যাসাইলাম নিয়ে ‘হার্ডলাইনে’ পুরো ইউরোপ, নতুন কী কী পদক্ষেপ
‘আমি বা ইতালি মিনতি করে না’, ছবি তোলা নিয়ে ট্রাম্পের দাবিতে ক্ষুব্ধ মেলোনি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
চকলেট থেকে আলু, কোন খাবার ফ্রিজে রাখবেন আর কোনটি নয়
চকলেট থেকে আলু, কোন খাবার ফ্রিজে রাখবেন আর কোনটি নয়
৩ কোটি টাকার বিমা পেতে নিজের পা কাটলেন যুবক, ধরা খেলেন যে ভুলে
৩ কোটি টাকার বিমা পেতে নিজের পা কাটলেন যুবক, ধরা খেলেন যে ভুলে
ইন্টারনেটে আপনার কণ্ঠ ও চেহারা চুরি হওয়া থেকে বাঁচবেন যেভাবে
ইন্টারনেটে আপনার কণ্ঠ ও চেহারা চুরি হওয়া থেকে বাঁচবেন যেভাবে
জিতেও খুশি হতে পারছে না ব্রাজিল, বড় আঘাতের শঙ্কা
জিতেও খুশি হতে পারছে না ব্রাজিল, বড় আঘাতের শঙ্কা
সর্বাধিক পঠিত
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
আলোচিত প্রতিমন্ত্রীকে নিয়ে সংবাদ করায় কারাগারে ভারপ্রাপ্ত সম্পাদক
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে ফোন করলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুনের জানাজা অনুষ্ঠিত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু
ফেসবুকে পরিচয় হওয়া বান্ধবীকে ‘উপহার দিতে এসে’ হোটেলে প্রবাসীর মৃত্যু