নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬

নেপালের ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন আটকে থাকার পর লুহাইতাও নামে এক চীনা নাগরিককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উদ্ধার অভিযানের পর তথ্যটি নিশ্চিত করেছেন নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেত। নেপালভিত্তিক সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এ খবর জানিয়েছে।

নেপালি সেনাবাহিনী এবং বিদেশি উদ্ধারকারীদের একটি যৌথ দল সুড়ঙ্গের প্রায় ২২৫ মিটার ভেতর থেকে লুহাইতাওকে খুঁজে পায় এবং তাকে জীবিত অবস্থায় বাইরে নিয়ে আসে। বর্তমানে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। অন্যদিকে ওই বিদ্যুৎ প্রকল্পে নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে।

পৃথক আরেক অভিযানে নুওয়াকোটের বেত্রাবতীতে ধ্বংসস্তূপে চাপা পড়া একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে চান্দিকা শ্রেষ্ঠা নামে ৬০ বছর বয়সী এক নারীকে উদ্ধার করেছে সশস্ত্র পুলিশ বাহিনী।

পুলিশ জানিয়েছে, সশস্ত্র পুলিশের পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর নম্বর ১০ পৌরসভা এলাকায় সফলভাবে এই উদ্ধার অভিযান পরিচালনা করে।

/এএস/ 
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
ধস-হড়পা বান: হিমালয় এড়িয়ে ঘুরে আসুন ভারতের ৫ পাহাড়ি শহরে
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বার্সা-আর্সেনাল কোথাও যাওয়া হলো না, এবার আলভারেজকে নিয়ে সিমিওনের বার্তা
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল