নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ আগস্ট ২০২৬, ২৩:২০ আপডেট : ২৭ আগস্ট ২০২৬, ২৩:২০

তিব্বত থেকে নেমে আসা আকস্মিক ও ভয়াবহ পাহাড়ি ঢলে নেপালে ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যে পশ্চিমবঙ্গের ৩২ জন নাগরিক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ মোট ৩৩ জনের মধ্যে ইতোমধ্যে একজনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) কলকাতা পুলিশ সদর দফতরে ‘জীবন রক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ তথ্য নিশ্চিত করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিখোঁজ ৩২ জনই নিরাপদে স্বদেশে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, নেপালের এই বিপর্যয়ে পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হওয়া ৩৩ জনের মধ্যে আমরা একজনের সাথে যোগাযোগ করতে পেরেছি। ভারত থেকে যাওয়া বিপুল সংখ্যক মানুষের ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, পুরো ভারত থেকে প্রায় ১৫০ জন নিখোঁজ রয়েছেন, যা আমাদের অত্যন্ত চিন্তায় ফেলেছে।

দুর্যোগে ব্যাপক প্রাণহানি এবং বহু মানুষের নিখোঁজ থাকার ঘটনায় গভীর সমবেদনা জানিয়ে তিনি জানান, উদ্ভূত পরিস্থিতিতে রাজ্য সরকার ভারতীয় দূতাবাসের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

সংশ্লিষ্টদের সুবিধার্থে নেওয়া পদক্ষেপ সম্পর্কে শুভেন্দু অধিকারী জানান, রাজ্য সচিবালয় ‘নবান্ন’-এ ইতোমধ্যেই একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া নানা দরকারে নেপাল সফররতদের স্বজনদের তথ্যের জন্য পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের পক্ষ থেকে হেল্পলাইন চালু করা হয়েছে।

বুধবার তিব্বত থেকে ধেয়ে আসা প্রবল পাহাড়ি ঢল ও প্লাবনে মধ্য নেপালের বেশ কিছু শহর ও গ্রাম কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঢলের তোড়ে ভেসে গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি সেতু এবং অচল হয়ে পড়েছে এক ডজনেরও বেশি জলবিদ্যুৎ প্রকল্প। একাধিক জেলায় প্রভাব ফেলা এই বিপর্যয়ে এখন পর্যন্ত ৩৫৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

/এএস/ 
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
২৭ আগস্ট ২০২৬, ২৩:২০
নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের ৩২ জন নিখোঁজ, জানালেন শুভেন্দু
সম্পর্কিত
ইরানের নিরাপত্তা প্রধানের সঙ্গে অজিত দোভালের ফোনালাপ
রজনীকান্তের হাতে মার খাবেন না মিঠুন, ‘জেলার ২’ ছবির জন্য দিয়েছিলেন বিশেষ শর্ত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
নারী-শিশুর প্রতি সহিংসতা রোধে কঠোর জিরো টলারেন্স নীতি: রাষ্ট্রপতি
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
চকবাজারের আগুন নেভাতে গিয়ে অসুস্থ ফায়ার সার্ভিসের ২ কর্মী
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
৮ ঘণ্টা পেরোলেও নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল
এমপিদের পাত্তা দেন না কেন? আপনারা কি আসমান থেকে এসেছেন: এমপি বেলাল