বন্যায় ভেসে গেলো ব্যাংকের সেফ, এরপরই শুরু অর্থ লুট

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ১৮:৪২ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৮:৪৫

নেপালে বিধ্বংসী আকস্মিক বন্যার তাণ্ডবের মধ্যে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর অপরাধের ঘটনা সামনে এসেছে। পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে ভেসে আসা একটি ব্যাংকের ভল্ট বা সেফ ভেঙে অর্থ লুটের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

জানা যায়, রসুয়ার ভোটকোশী এলাকা থেকে পানির তোড়ে ভেসে যায় ব্যাংক সেফটি। পরবর্তীতে ধাদিংয়ের গালছি গ্রামীণ পৌরসভা-৪-এর বেলখুখোলার কাছে ত্রিশূলি নদীর তীরে ভল্টটি ভেসে এসে আটকে থাকে।

ধাদিং জেলা পুলিশ জানায়, স্থানীয় কিছু লোক ভেসে আসা ভল্টটি ভেঙে ভেতরের নগদ অর্থ লুট করছে- এমন খবর পেয়েই পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তল্লাশি চালিয়ে তারা ২৯ জন সন্দেহভাজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি (প্রায় ৫৭ লাখ ভারতীয় রুপি) উদ্ধার করে।

গ্রেফতারকৃতদের অধিকাংশই গালছি-৪-এর মাস্তার এলাকার বাসিন্দা। এছাড়া কয়েকজন গালছি-৬-এর আদমঘাট ও সিদ্দোলেক-৭-এর আদমতারের বাসিন্দা। গ্রেফতারদের কয়েকজন চিতওয়ান ও পারসা জেলার স্থায়ী বাসিন্দা হলেও বর্তমানে ধাদিংয়ে বসবাস করছিলেন। গ্রেফতার ব্যক্তিদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

উদ্ধার করা এই বিপুল পরিমাণ অর্থের মূল উৎস অনুসন্ধান করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অন্যদিকে নারায়ণ নদীতে ভেসে আসা এক নারী বন্যাদূর্গত শিকারের মরদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, স্রোতে ভেসে আসা ওই নারীর দেহ থেকে দুজন ব্যক্তি সোনার কানের দুল খুলে নিচ্ছেন। সেই ফুটেজের ওপর ভিত্তি করে পুলিশ তাদের গ্রেফতার করে।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
টাইমলাইন: নেপালে ভয়াবহ বন্যা
০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৪৭
২৯ আগস্ট ২০২৬, ১৮:৪২
বন্যায় ভেসে গেলো ব্যাংকের সেফ, এরপরই শুরু অর্থ লুট
২৮ আগস্ট ২০২৬, ০৯:০৮
সম্পর্কিত
ক্যানসারে আক্রান্ত পোপ লিও
একদিনের ব্যবধানেই বিশ্ববাজারে ফের বাড়লো তেলের দাম
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
সর্বশেষ খবর
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
মৃত্যুর পর আপনার গুগল ও অ্যাপল অ্যাকাউন্টের কী হবে, জেনে নিন আগেই
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ৪ খাতে সংস্কারের পরামর্শ বিশ্বব্যাংকের
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
ইতালির ইসেও হ্রদের ধারে শান্ত অবকাশ
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
উন্নয়নশীল বিশ্বে কর্মসংস্থান সংকট, চাকরি পাবে না ৮০ কোটি তরুণ: ইউএনডিপি
সর্বাধিক পঠিত
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
আলাদা থাকছেন সাবিলা নূর, বিচ্ছেদের গুঞ্জন
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
সৌদি আরবের সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
‘হামজাদের ছাড়া ভুটানকে হারাতে না পারলে বাংলাদেশে ফুটবল বন্ধ করে দেওয়া উচিত’
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
সাভারে মদ তৈরির কারখানা থেকে চীনা নাগরিকসহ নারী গ্রেফতার
‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না