হরমুজ প্রণালিতে চার ট্যাংকারে আগুন ও বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ আপডেট : ৩১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩

অননুমোদিত পথ ব্যবহারের চেষ্টাকালে হরমুজ প্রণালিতে চারটি তেলের ট্যাংকারে আগুন ধরে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

আইআরজিসি নৌবাহিনীর সর্বশেষ বিবৃতিতে বলা হয়, ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী চতুর্থ একটি ট্যাংকারে মাইন আঘাত হেনেছে। এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন জ্বলছে।

এর আগের এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছিল, ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলবাহী ট্যাংকারগুলোর একটি নৌ মাইনে আঘাত পেয়েছে। রয়টার্স তাৎক্ষণিকভাবে এ বিবৃতি যাচাই করতে পারেনি।

আলাদাভাবে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সংস্থা জানায়, হরমুজ প্রণালিতে একটি ঘটনার খবর তারা পেয়েছে। একটি যাচাইকৃত সূত্র সংস্থাটিকে জানিয়েছে, জলপথটি দিয়ে বাইরের দিকে যাত্রা শেষ করার সময় একটি অপরিশোধিত তেলের ট্যাংকারে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানে।

এর আগে ইউকেএমটিও জানায়, ইরানের লাভান দ্বীপের প্রায় ৪০ নটিক্যাল মাইল (৭৪ কিলোমিটার) দক্ষিণে একটি জাহাজের বাঁ পাশে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হানার খবর তারা পেয়েছে। এতে জাহাজে আগুন ধরে যায়। নাবিকেরা নিরাপদ আছেন এবং পরিবেশগত কোনও ক্ষতির খবর নেই বলে জানানো হয়েছে।

লাভান দ্বীপ উপসাগরে, ইরানের দক্ষিণ উপকূলের কাছে অবস্থিত। ইউকেএমটিওর উল্লিখিত জাহাজগুলো আইআরজিসি নৌবাহিনীর বলা চার ট্যাংকারের মধ্যে কি না, তা তাৎক্ষণিক স্পষ্ট নয়। ফেব্রুয়ারির শেষে ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার পর থেকে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল সরবরাহের কৌশলগত জলপথ হরমুজ প্রণালিতে উত্তেজনা অব্যাহত রয়েছে।

সূত্র: রয়টার্স

/্িসে
সম্পর্কিত
পরিবারকে না জানিয়ে দেশে ফিরেছিলেন নারী, পুনের ফ্ল্যাটে মিললো মরদেহ
ইতালিজুড়ে বিক্ষোভ-ধর্মঘট, জোরালো হচ্ছে আন্দোলন
ফ্রান্সে নতুন অস্থিরতার শঙ্কা, ৭০ হাজার পুলিশ মোতায়েন
সর্বশেষ খবর
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধু দীপ গ্রেফতার
তাহসিফের মৃত্যুর ঘটনায় মামলা, বন্ধু দীপ গ্রেফতার
এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ
এইচএসসির ফল প্রকাশ, গড় পাসের হার ৫২.১২ শতাংশ
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
খাল-রাস্তা ছাড়া সেতু, আড়াই কোটি টাকার প্রকল্পে লাভবান কারা?
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন
ভয়ে গোপালগঞ্জে পথসভা করবে না জামায়াত, এই হলো তাদের ঈমান: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
শততম ছবিতে চমক, শেষ ছবিতে বিদায়: আলমগীর-শাবানা জুটির গল্প
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
প্রাপ্তবয়স্কদের নিয়ে ভিন্ন বার্তা প্রভার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
ধানক্ষেতে আত্মগোপন করেও শেষ রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
রেলপথে যুক্ত হচ্ছে দুই মহাসাগরীয় করিডর
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?
প্রথম দিনে বাজারে ঢুকেছে হাজার টন ইলিশ, দাম কত?