১০০০ টাকার লাল নোট বাতিলের খবরটি ভুয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২২, ১৭:২১আপডেট : ১১ মে ২০২২, ১৮:১৯

‘১০০০ টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সময়সীমা এই মাসের ৩০ তারিখ পর্যন্ত। এরপরে এই নোট আর চলবে না’—এ ধরনের একটি গুজব ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কয়েকটি গণমাধ্যম এ ধরনের খবর প্রচার করেছে। তবে বাংলাদেশ ব্যাংক বলছে এটি ভুয়া।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ফেসবুকে যেটি ছড়িয়ে দেওয়া হয়েছে এটির কোনও ভিত্তি নেই। বাংলাদেশ ব্যাংক এ ধরনের কোনও নির্দেশনা জারি করেনি। তিনি সাধারণ মানুষকে এ নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য পরামর্শ দেন। 

এদিকে বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি বিবৃতি দিয়েছে গণমাধ্যমে।

১০০০ টাকার লাল নোট বাতিলের খবরটি ভুয়া

যা লেখা আছে ওই ভুয়া নির্দেশনায়

জামালপুরের কৃষি ব্যাংকের নামে ফেসবুকে ঘুরছে একটি ভুয়া নির্দেশনা। বিশেষ দৃষ্টি আকর্ষণ শিরোনামে সেই নির্দেশনায় বলা আছে, ‘বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট লেনদেনের সর্বশেষ সময়সীমা ৩০ মে ২০২২। এরপর আর কোনও এক হাজার টাকা মূল্যমানের লাল ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে তারিখ দুপুর ১২টার মধ্যে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।’

সেই নির্দেশনা আরও বলা আছে, ‘পরবর্তী দিন হতে এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচল বলে গণ্য হবে।’

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম