বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে আর্থিক সেবা চালু রাখার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২২, ১৮:৫৫আপডেট : ২০ জুন ২০২২, ১৮:৫৫

বৃহত্তর সিলেট অঞ্চলসহ দেশের বন্যাকবলিত এলাকায় বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখতে ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার এবং পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডারদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২০ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশের সিলেট ও সুনামগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এবং উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রামসহ বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির ফলে আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যা এবং অব্যাহত বৃষ্টিপাতের ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে যা সারাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বন্যাকবলিত অঞ্চলের ব্যাংক শাখা, এটিএম বুথ, এজেন্ট ব্যাংকিং আউটলেট, এমএফএস এজেন্ট পয়েন্টগুলো পানিতে নিমজ্জিত থাকায় সাধারণ জনগণের পক্ষে জরুরি আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে না।

বাংলাদেশ ব্যাংক বলছে,  এই ক্রান্তিকালীন সময়ে জনসাধারণকে নগদ অর্থের সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ও আর্থিক লেনদেনের সুবিধার্থে বন্যাকবলিত স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করে বিকল্প পদ্ধতিতে পরিশোধ সেবা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সব তফশিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।

 

/জিএম/এমআর/
সম্পর্কিত
বাংলা কিউআরে লেনদেন ১১০ কোটি টাকা ছাড়ালো
বাংলাদেশ ব্যাংকের এডি পদে নিয়োগে যেসব প্রস্তুতি জরুরি
বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ
সর্বশেষ খবর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
রাজধানীতে ১ দিনে ৫০১ জন গ্রেফতার, শীর্ষে মিরপুর
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
প্রধানমন্ত্রী বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান: কাজী জেসিন
রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
সাক্ষাৎকাররোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার সদিচ্ছা মিয়ানমারের নেই: আসিফ মুনীর
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় পিছিয়ে ৩১ আগস্ট নির্ধারণ
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ