ডিএসইর ১৮ কর্মকর্তার পদোন্নতি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ২২:১১আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ১৭:১৯

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আগের এমডির দেওয়া পদোন্নতি বাতিল করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। পদোন্নতি বাতিল হওয়া কর্মকর্তার সংখ্যা ১৮ জন। গত অক্টোবরের ২৭ তারিখে ডিএসইর বোর্ড সভায় নেওয়া এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে গত রবিবার (৬ নভেম্বর) থেকে।

প্রসঙ্গত, ডিএসইর কর্মকর্তাদের মধ্যে কাজের উদ্দীপনা ফেরাতে একযোগে ৯৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছিলেন ডিএসইর সাবেক এমডি তারিক আমিন। কিন্তু এতে ক্ষিপ্ত হন পরিচালনা পর্ষদের অনেকে। অভিযোগ আছে, ডিএসইর সংক্ষুব্ধ পরিচালকরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। বিষয়টি মানতে না পেরে পদত্যাগ করেন সাবেক এমডি।

পদোন্নতি হারানোর তালিকায় রয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে জেনারেল ম্যানেজার (জিএম) পদে পদোন্নতি পাওয়া তিন জন। সিনিয়র ম্যানেজার (এসএম) থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (এজিএম) পদে সাত জন, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার পদে পাঁচ জন এবং সিনিয়র এক্সিকিউটিভ থেকে ডেপুটি ম্যানেজার তিন জন। পদোন্নতি বাতিল করা জিএম পদবির কর্মকর্তারা হলেন—সৈয়দ আল-আমিন রহমান, সাইদ মাহমুদ যোবায়ের ও মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।

এজিএম পদে যাদের পদোন্নতি বাতিল করা হয়েছে তারা হলেন, মোহাম্মদ নাসির উদ্দিন রেজা, মো. বজলুর রহমান, কামরুন নাহার, মোহাম্মদ হারুন-অর-রশিদ পাঠান, মোহাম্মদ মাহফুজুর রহমান, সৈয়দ ফয়সাল আব্দুল্লাহ ও মোহাম্মদ আহসান হাবিব।

সিনিয়র ম্যানেজার পদে পদোন্নতি বাতিল হয়েছে ফারহানা শরিফা, সাদাত মারুফ হাসনায়েন, শরিফ গিয়াস উদ্দিন আলম, মো. মশিউর রহমান চৌধুরী ও মামুন-উর-রশিদের।

ডেপুটি ম্যানেজার পদে পদোন্নতি বাতিল হয়েছে মো. আব্দুল লতিফ মিয়া, মো. সফিকুল আলম ও মো. দেলোয়ার হোসেনের।

জানা গেছে, আগের এমডি যাওয়ার আগে তাদের পদোন্নতি দেন, যা নিয়ে ওই সময় প্রশ্ন ওঠে। এটিকে রিভিউ করে বর্তমান ম্যানেজমেন্ট যাদের উপযুক্ত মনে করেছে তাদের প্রমোশন দিয়েছে, যাদের মনে করেনি তাদের পদোন্নতি বাতিল করেছে।

/জিএম/এমএস/এমওএফ/
সম্পর্কিত
এক হাজার কোটি টাকার বন্ড ছাড়বে ব্যাংক এশিয়া
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সূচক-লেনদেন বেড়েছে, টানা তৃতীয় দিনে উত্থান শেয়ারবাজারে
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম