ইউরোপীয় পোশাক আমদানিকারকদের কাছে প্রথম পছন্দ বাংলাদেশ: পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২৩, ১৫:০৭আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫:০৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ইউরোপীয় তৈরি পোশাক আমদানিকারকদের জন্য ন্যায্যমূল্যে মানসম্পন্ন পোশাকের জন্য বাংলাদেশই প্রথম পছন্দ। গত বছর বাংলাদেশ পশ্চিমা দেশগুলোয় এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যের সফটওয়্যার রফতানি করেছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। মহামারি সত্ত্বেও গত অর্থবছরে অর্থনীতি ৭ দশমিক ১ শতাংশ হারে বেড়েছে। মাথাপিছু জিডিপি এখন ২৮৪০ ইউএস ডলার। এক দশক আগে যা ছিল তার চেয়ে চার গুণ বেশি।

বাংলাদেশের স্বাধীনতার ৫২তম বার্ষিকী ও জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ মার্চ) বিকালে ক্রাউন প্লাজা হোটেল, ওরেস্টেড, কোপেনহেগেন, ডেনমার্কে বাংলাদেশ দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরিবেশমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জনগণের মুক্তি এবং নিপীড়িতদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ভস্ম থেকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। বাংলাদেশের জনগণ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে।

শাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ ও ডেনমার্ক গত বছর কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। ডেনমার্ক বাংলাদেশের একটি প্রধান উন্নয়ন অংশীদার কারণ এটি বিভিন্ন খাতে প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে মূল্যবান সহায়তা প্রদান করে চলেছে। ডেনমার্ক এখন বাংলাদেশ থেকে রফতানির বৃহত্তম গন্তব্যগুলোর মধ্যে একটি এবং এটি সন্তোষজনক যে গত অর্থবছরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য এক বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

ডেনমার্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম শহীদুল করিম, ডেনমার্কের স্টেট সেক্রেটারি ফর ডেভেলপমেন্ট পলিসি লোটে ম্যাচন, কূটনৈতিক কোরের সদস্যরা এবং ডেনমার্কে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী