সব পোশাক কারখানা স্বাভাবিক, কোথাও শ্রম অসন্তোষ নেই: বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪২আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ১৬:৪৭

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা সব পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সব এলাকায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোথাও শ্রম অসন্তোষ নেই। বুধবার (১৫ নভেম্বর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

তিনি বলেন, বাংলাদেশের পোশাক শিল্প অধ্যুষিত সব এলাকায় বর্তমানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কারখানাগুলোতে পুরোদমে উৎপাদন কার্যক্রম চলছে। আজ কোনও কারখানায় শ্রম অসন্তোষের সংবাদ আমরা এখনও শুনতে পাইনি। শ্রমিকদের কর্মচাঞ্চল্যে শিল্প এলাকাগুলো ভরপুর।

ফারুক হাসান উল্লেখ করেন, আশুলিয়া এলাকার বন্ধ পোশাক কারখানাগুলোর শ্রমিক ভাইবোনরা কাজে ফিরতে আগ্রহ প্রকাশ করায় এবং শ্রমিক ভাইবোনদের সুষ্ঠূভাবে কাজ করার বিষয়ে মালিকদেরকে আশ্বস্ত করার প্রেক্ষিতে আজ বুধবার আশুলিয়ার সকল বন্ধ পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। কারখানাগুলোতে স্বাভাবিকভাবে উৎপাদন কার্যক্রম চলছে।

মিরপুরের বন্ধ হওয়া কারখানাগুলো খুলে দেয়ার বিষয়ে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার (১৫ নভেম্বর) আলোচনা হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মিরপুরসহ অন্যান্য সব স্থানের বন্ধ হওয়া পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হবে।

আরও পড়ুন- 

সব পোশাক কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত

গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা

‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে যাচ্ছে গার্মেন্ট খাত

আজও রাস্তায় নেমেছেন গার্মেন্ট শ্রমিকরা

/জিএম/এফএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের