রফতানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০২৪, ১৯:৪২আপডেট : ২৯ মে ২০২৪, ১৯:৪২

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র সঙ্গে ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (২৯ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় রফতানি পণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এ জন্য রফতানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর, দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ান দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে। আগামী বিশ্বের কূটনীতি বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে হতে যাচ্ছে।’

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা বলেন, ‘ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘসময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে একধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরে বিনিয়োগে আগ্রহী এমন ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে। তারা বাংলাদেশের সমজাতীয় ব্যবসায়ীদের সঙ্গে অংশীদার হয়েও ব্যবসায় আগ্রহ আছে, সে লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন।’

এ সময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
এক বছরে ২৫০০ কোটি ডলারের স্বর্ণ রফতানি করেছে জাপান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান