ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধে বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৪ জুলাই ২০২৪, ১৭:১৪ আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭:১৬

ঋণ ও ক্রেডিট কার্ডের বকেয়া পরিশোধ এবং বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি জমা দেওয়ার বিশেষ সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে, ঋণের বকেয়া অর্থ পরিশোধ, ক্রেডিট কার্ডের বিল এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি আগামী ৩১ জুলাই পর্যন্ত গ্রহণ করা যাবে।

বুধবার (২৪ জুলাই) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনেক ঋণগ্রহীতা ও ক্রেডিট কার্ড গ্রাহক ব্যাংকে তাদের বকেয়া অর্থ নির্ধারিত সময়ে পরিশোধ করতে সক্ষম হননি। এছাড়া, অনেক আমানতকারী ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস)সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি নির্ধারিত সময়ে জমা দিতে পারেননি। এমন প্রেক্ষাপটে, ১৮ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত পরিশোধযোগ্য ঋণ এবং ক্রেডিট কার্ডের পরিশোধযোগ্য অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এরূপ বকেয়া অর্থের ওপর কোনও প্রকারের সুদ/ মুনাফা এবং দণ্ড সুদ/ অতিরিক্ত সুদ/ অতিরিক্ত মুনাফা/ বিলম্ব ফি/ জরিমানা (যে নামেই অভিহিত করা হোক না কেন) আদায়/ আরোপ করা যাবে না।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি গ্রাহক কর্তৃক ৩১ জুলাইয়ের মধ্যে পরিশোধ করা হলে এর ওপর কোনও ধরনের বিলম্ব ফি বা জরিমানা আদায়/ আরোপ করা যাবে না। এছাড়া, উল্লিখিত সময়ে কোনও সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধে গ্রাহকের অসমর্থতার কারণে তা বন্ধ/ বাতিল করা যাবে না এবং পূর্বঘোষিত হারের তুলনায় কম সুদ/ মুনাফা প্রদান করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক বলেছে, ইতোমধ্যে বর্ণিত ঋণ/ ক্রেডিট কার্ডের ওপর সুদ/ মুনাফা ও দণ্ড সুদ/ বিলম্ব ফি এবং ডিপিএস-সহ বিভিন্ন সঞ্চয়ী স্কিমের ওপর কোনও প্রকারের বিলম্ব ফি/ জরিমানা আদায়/ আরোপ করা হয়ে থাকলে তা ফেরত প্রদান/ সমন্বয় করতে হবে।

এদিকে, বাংলাদেশ ব্যাংক পৃথক আরেকটি সার্কুলারে নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর (ফিন্যান্স) আমানত জমা ও ঋণ পরিশোধের জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বাড়িয়েছে। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
রিজার্ভ চুরি: ৯৯ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন
বন্ধ কারখানা চালুতে ১৮ দিনে ঋণ ছাড় ৪৫০ কোটি টাকা
‘উদ্যোগ’ কর্মসূচি থেকে ঋণ পেতে ৮ জেলায় ১৮ হাজারের বেশি আবেদন
সর্বশেষ খবর
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
দাঙ্গা-লুটপাটে উত্তাল ফ্রান্স, পিএসজি-বার্সা ম্যাচ নিয়ে যা জানা গেলো
নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরা হলো না আনোয়ারের
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
বাংলাবিজ: কেবল পোর্টাল নয়, চাই প্রকৃত প্রশাসনিক রূপান্তর 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: যা বললেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির