বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল সিম না থাকলেও অনলাইনে রিটার্ন দাখিল করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:২৯

বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল সিম কার্ড না থাকার কারণে যে করদাতারা অনলাইনে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করতে পারছেন না, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রবিবার (২৯ ডিসেম্বর)এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজীকরণের অংশ হিসেবে কিছু করদাতা জাতীয় পরিচয়পত্র থাকার পরও আঙুলের ছাপ না থাকার কারণে বায়োমেট্রিক মোবাইল সিম নিতে পারেননি। এ ধরনের করদাতারা এনবিআরের দ্বিতীয় সচিবের (কর তথ্য ব্যবস্থাপনা ও মূল্যায়ন) ৭১৭ নম্বর কক্ষে সশরীর উপস্থিত হয়ে লিখিত আবেদন করে ই-রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, ইতিমধ্যে প্রায় ১০ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আগামী ৩১ জানুয়ারির মধ্যে সব করদাতাকে সহজে ও নির্বিঘ্নে অনলাইনে রিটার্ন দাখিল করতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এর আগে এনবিআর ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় আরও এক দফা বাড়ানোর ঘোষণা দেয়। ২৪ ডিসেম্বর এনবিআর জানায়, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী