জিডিপি প্রবৃদ্ধি কমে ১.৮১ শতাংশ, চার বছরের মধ্যে সর্বনিম্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ জানুয়ারি ২০২৫, ১৭:২৮আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২২:২৮

২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার কমে ১.৮১ শতাংশে নেমেছে, যা গত প্রায় চার বছরের মধ্যে সর্বনিম্ন।

এর আগে ২০২০-২১ অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর সময়ে জিডিপি প্রবৃদ্ধির হার কমে ০.৯৩ শতাংশে নেমেছিল।

সোমবার (৬ জানুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) চলতি অর্থবছরের প্রথম তিন মাসের জিডিপির তথ্য প্রকাশ করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতির কারণে শিল্পে উৎপাদন ব্যাহত হয়। ফলে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধিতে বড় ধরনের প্রভাব পড়েছে।

চলতি অর্থবছরের জিডিপির সাময়িক হিসাব অনুযায়ী, জিডিপির আকার ১২ লাখ ৬৬৫ হাজার ৭৪ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে ছিল ১৯ লাখ ৭০৩ হাজার ১০ কোটি টাকা। ওই সময় জিডিপি প্রবৃদ্ধি হার ছিল ৬.০৪ শতাংশ।

কৃষি, শিল্প ও সেবা এই তিন খাতের উপাত্ত নিয়ে জিডিপি প্রকাশ করা হয়। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে সবচেয়ে কম প্রবৃদ্ধি হয়েছে কৃষি খাতে, ০.১৬ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ০.৩৫ শতাংশ।

শিল্প খাতে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ২.১৩ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৮.২২ শতাংশ।

সেবা খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধি হয়েছে ১.৫৪ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫.০৭ শতাংশ।

এদিকে গত ডিসেম্বরে দেশে খাদ্য মূল্যস্ফীতি কমে ১২.৯২ শতাংশে নেমে এসেছে। আগের মাস নভেম্বরে যা ছিল ১৩. ৮ শতাংশ।

বিবিএসের সর্বশেষ হিসাব অনুযায়ী, খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায় দেশের সামগ্রিক মুদ্রাস্ফীতিও ডিসেম্বর মাসে কমে ১০.৮৯ শতাংশে নেমে এসেছে। আগের মাস নভেম্বরে সামগ্রিক মুদ্রাস্ফীতি ছিল ১১.৩৮ শতাংশ।

/জিএম/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রফতানিতে অর্ডার বাড়েনি, বড় ধাক্কার শঙ্কা
এপ্রিলে রফতানিতে প্রবৃদ্ধি হলেও সামগ্রিক হিসাবে ঘাটতি কাটেনি
দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী 
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি