নভোএয়ারের ১২ বছর উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৯ জানুয়ারি ২০২৫, ১৬:৪৭ আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১৭:৩৩

দেশের বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ১২ বছর পূর্ণ করে ১৩তম বর্ষে পদার্পণ করেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নভোএয়ার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাফল্যের ১২ বছর উদযাপন করেছে।

এ উপলক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, ব্যবসায়িক সহযোগী ও যাত্রীদের শুভেচ্ছা জানিয়ে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। তিনি বলেন, নিরাপত্তা এবং সেবা— মূল মন্ত্রে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে কাজ করে আসছি। সময়ানুযায়ী ফ্লাইট পরিচালনা এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করা আমাদের ব্যবসায়িক দর্শনের সর্বোচ্চ অগ্রাধিকার। নভোএয়ার যাত্রীদের চাহিদা পূরণে সদা প্রস্তুত এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে দৃঢ় প্রতিজ্ঞ।

তিনি বলেন, নানাবিধ চ্যালেঞ্জ ও প্রতিকূলতা জয় করে আকাশপথে ভ্রমণে নভোএয়ার সবার কাছে একটি বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে আমাদের অঙ্গীকার হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রীদের আরও উন্নত সেবা প্রদান।

বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে অভ্যন্তরীণ রুটে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী ফ্লাইট পরিচালনা করছে। আন্তর্জাতিক রুট কলকাতায় ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ রয়েছে, শীঘ্রই পুনরায় চালু করা হবে।

২০১৩ সালের  ৯ জানুয়ারি নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহন শুরু করে। নভোএয়ার ১২ বছরে এক লাখেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং সাড়ে ৭০ লাখেরও বেশি যাত্রীকে সেবা প্রদান করেছে।

এছাড়া, যাত্রীদের বিশেষ সেবা প্রদান করতে নভোএয়ার দেশের প্রথম উড়োজাহাজ সংস্থা হিসেবে চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম স্মাইলস, কো-ব্রান্ডেড কার্ড, টিকিট ক্রয়ের জন্য মোবাইল অ্যাপ এবং ওয়েব চেক-ইন সুবিধা।

নভোএয়ার ভ্রমণ বিষয়ক পাক্ষিক ম্যাগাজিন দি বাংলাদেশ মনিটরের ২০১৪ সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স, ২০১৯ সালে বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন্স, ২০২২ ও ২০২৩ সালে বেস্ট অনটাইম পারফরমেন্স এয়ারলাইন্স হিসেবে পুরস্কার লাভ করে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
ঢাকায় শুরু হলো ট্যুরিজম ফেয়ার, অংশ নিয়েছে ২০ দেশ
লন্ডন ভ্রমণে গিয়ে ব্যাগ চুরি, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
স্যুটকেস হারিয়ে সিঙ্গাপুর এয়ারলাইনসের বিরুদ্ধে ক্ষোভ
সর্বশেষ খবর
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
যুক্তরাষ্ট্রে পারমাণবিক স্থাপনায় অগ্নিকাণ্ড, জরুরি অবস্থা জারি
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
নদীতে মাছ ধরে সংসার চলে, সেই পরিবারের মেয়েই এখন জাতীয় চ্যাম্পিয়ন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মানিক পশারীর দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে অবশেষে পিরোজপুরে বীর মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
পরিবার নিয়ে গা ঢাকা দিয়েছেন সেই এমপি, আপত্তিকর ভিডিও নিয়ে যা বললেন
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাস্তায় হামলার শিকার সাবেক সচিব, মার খেয়ে করলেন মামলা
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী