ঋণ বিতরণে অনিয়ম: ইবিএলকে ‘শাস্তি’ দিলো বাংলাদেশ ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৪:৩৫আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৪:৩৫

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন ক‌রে ঋণ বিতরণ করায় বেসরকারি ইস্টার্ন ব্যাংককে (ইবিএল) ‘শাস্তি’ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালকের কা‌ছে চিঠি পাঠিয়েছে। জানা গেছে, আইনি সীমার অতিরিক্ত ঋণ দেওয়ায় বাংলাদেশ ব্যাংক  ইস্টার্ন ব্যাংককে শাস্তি হিসেবে ৫ লাখ টাকা জরিমানা করেছে।

নিয়ম অনুযায়ী, এক‌টি ব্যাংক তার মূলধনের শতকরা ২৫ ভাগ অর্থ একজন গ্রাহক‌কে ঋণ হিসেবে দি‌তে পা‌রে। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনা লঙ্ঘন ক‌রে ইবিএল তার সহযোগী প্রতিষ্ঠান ইবিএল ফাইন্যান্স (এইচকে) লিমিটেড ও ইবিএল সিকিউরিটিজকে ঋণ দিয়েছে। এ বিষ‌য়ে বাংলা‌দেশ ব্যাংকের অনাপ‌ত্তিও নেয়‌নি। তাই ব্যাংক‌টি‌কে আইন অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠিতে আগামী ১৪ দিনের মধ্যে জরিমানার টাকা জমা দিতে বলা হয়েছে। য‌দি নির্ধারিত সম‌য়ে এ জ‌রিমানার অর্থ না দেয় তাহ‌লে বাংলা‌দেশ ব্যাংকের ম‌তি‌ঝিল অফিসে ব্যাংকটির র‌ক্ষিত হিসাব থেকে এ অর্থ কেটে নেওয়া হবে বলে জানা‌নো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) ধারা লঙ্ঘন ও এ ঋণ অনুমোদনে একক গ্রাহক ঋণসীমা অতিক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নেওয়া হয়নি। এ নিয়ে ব্যাংকটি গত বছরের ১৯ ডিসেম্বর ও গত ৩ ফেব্রুয়ারি ব্যাখ্যা দিলেও তা গ্রহণ করেনি বাংলাদেশ ব্যাংক। ব্যাংক কোম্পানি আইনের ২৬(খ) অনুযায়ী, কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণসুবিধার পরিমাণ ওই ব্যাংকের রক্ষিত মূলধনের শতকরা ২৫ ভাগের বেশি হবে না।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
সিটি ব্যাংকের ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা দাঁড়ালো কত?
দুই মাসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ
অন্তর্বর্তী সরকারের দেড় বছরে কোটি টাকার ব্যাংক হিসাব বেড়েছে ৭ হাজার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শেখ হাসিনা এলে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম
শেখ হাসিনা এলে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে: নাহিদ ইসলাম
নতুন এমডি পেলো কমিউনিটি ব্যাংক 
নতুন এমডি পেলো কমিউনিটি ব্যাংক 
উত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
কী, কেন, কীভাবেউত্তর আফ্রিকায় কেন স্পেনের ‘ছিটমহল’
সর্বাধিক পঠিত
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
নিজ এলাকাতেই সংশোধন করা যাবে এনআইডি
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
জুলাই কুস্তিগিরদের আগাম অভিনন্দন, মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
দুবাইয়ে ভিজিট ভিসা স্পনসর করতে কত বেতন লাগবে
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
৫ আগস্টের ছুটি কারা পাবেন, কারা পাবেন না
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে
কেন বাড়িঘর ফেলে চলে যাচ্ছেন টেকনাফের মানুষ, জনপ্রতিনিধিরাও আতঙ্কে