রফতানিকারকদের ডলার ধরে রাখার সীমা অর্ধেক কমালো কেন্দ্রীয় ব্যাংক 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪৬

আন্তঃব্যাংক মার্কেটে সংকট কাটাতে ও প্রবাহ বাড়াতে রফতানিকারকদের ডলার ধরে রাখার সীমা ৫০ শতাংশ কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতদিন পণ্য রফতানিকারকরা তাদের প্রত্যাবর্তিত রফতানি আয়ের ৬০ শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারতেন। কেন্দ্রীয় ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে তারা ৩০ শতাংশ অর্থ ধরে রাখতে পারবেন।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে, রফতানিকারকেরা তাদের প্রত্যাবর্তিত রফতানি আয়ের একটি অংশ ইআরকিউ অ্যাকাউন্টে রাখতে পারেন। সে অর্থ দিয়ে তারা কাঁচামাল কিনতে ও আমদানি অর্থ প্রদান করতে পারেন।

ন্যাপথা, ফার্নেস অয়েল, বিটুমিন, আমদানিকৃত কাপড় দিয়ে বানানো তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য এবং আরও অনেক কিছুর জন্য রপ্তানি আয় ধরে রাখার পরিমাণ আগের ১৫ শতাংশ থেকে কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। এছাড়া আইটি সেক্টরের বেলায় এ সীমা ৩৫ শতাংশ রাখা হয়েছে, যা এতদিন ছিল ৭০ শতাংশ।

ব্যাংক কর্মকর্তারা বলেন, রেমিট্যান্স আয় ও প্রবাসীদের রফতানি আয়ের তুলনায় আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে। যার কারণে মার্কেটে ডলারের ফ্লো কমে এসেছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি