শেয়ার বাজারে দরপতন ঠেকাতে আবারও সার্কিট ব্রেকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২২, ১৮:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২২, ১৮:৪৭

পুঁজিবাজারের অব্যাহত দরপতন ঠেকাতে নতুন করে সার্কিট ব্রেকার আরোপ করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন নিয়ম অনুযায়ী, শেয়ারের দর স‌র্বোচ্চ কম‌তে পার‌বে ২ শতাংশ। বুধবার (৯ মার্চ) থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে।

নতুন এই নির্দেশনা অনুযায়ী, শেয়ার দর সর্বোচ্চ বাড়তে পারবে ১০ শতাংশ।  মঙ্গলবার (৮ মার্চ) বিএসইসির কমিশনার অধ্যাপক শেখ শামসুদ্দিন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শেখ শামসুদ্দিন বলেন, ‘স্ট‌্যাবলাই‌জেশন ফান্ড থে‌কে ১০০ কো‌টি টাকা বি‌নি‌য়ো‌গের জন‌্য আইসিবি‌কে নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে। আইসিবি ইতোম‌ধ্যে এটা নি‌য়ে কাজ শুরু ক‌রে‌ছে।’

পুঁজিবাজারে লেনদেনের গতি বাড়াতে ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কমিশন টি+১ সেটেলমেন্ট চালুর উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। তবে চালুর আগে বাজারে টি+১ সেটেলমেন্টের প্রকৃত অর্থে ইতিবাচক প্রভাব পড়বে কিনা, তা যাচাই করা হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী