ই-কমার্সে লেনদেনের লাইসেন্স পেলো ‘সার্ভিস হাব’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৫

প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সার্ভিস হাব লিমিটেডকে পেমেন্ট সিস্টেম অপারেটরের (পিএসও) লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটি দেশের ভেতরে ‘পেস্টেশন’ নামে ব্যবসায়ীদের সেবা দেবে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সার্বিস হাব এখন থেকে ই-কমার্সে লেনদেন করতে পারবে।

দেশের সব তফসিলি ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেম অপারেটর ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ৭ (এ) (ই) ধারার আওতায় জারি করা বাংলাদেশ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস রেগুলেশনস ২০১৪ অনুসারে— বাংলাদেশ ব্যাংক সার্ভিস হাব লিমিটেডকে দেশের অভ্যন্তরে ‘পেস্টেশন’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস অপারেটর হিসেবে লাইসেন্স দিয়েছে।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়াই অনেক প্রতিষ্ঠান ই-ওয়ালেট সেবা দিয়ে আসছিল। এ কারণে কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স ছাড়া পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) ও পেমেন্ট সিস্টেম অপারেটরদের (পিএসও) কোনও ধরনের সেবা না দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়।  একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের কোনও ব্যাংক অ্যাকাউন্ট না রাখ‌তে নি‌র্দেশ দেয় বাংলা‌দেশ ব্যাংক। এ বিষয়ে গত বছরের ৫ মার্চ নির্দেশনা দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে পিএসপি ও পিএসও লাইসেন্স দিয়েছে। আইপে সিস্টেম, ডি মানি ও রিকারশন ফিনটেককে পিএসপি লাইসেন্স দেওয়া হয়েছে। পিএসও লাইসেন্স আছে আইটি কনসাল্ট্যান্ট, এসএসএল কমার্স, সূর্যমুখী লিমিটেড ও অপটিমাম সলিউশনের। এর বাইরে মোবাইলে আর্থিক সেবা (এমএফএম) দেওয়া প্রতিষ্ঠানগুলো লেনদেনসহ বিভিন্ন সুবিধা দিয়ে থাকে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি