ফিরে আসা প্রবাসী শ্রমিকদের চাকরি দেবেন গার্মেন্টস মালিকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২২, ১৯:০৯আপডেট : ১২ অক্টোবর ২০২২, ১৯:০৯

বিদেশ থেকে ফিরে আসা প্রবাসী শ্রমিকরা যাতে গার্মেন্টস কারখানায় চাকরি পান, সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ’র সঙ্গে আলোচনা শুরু করেছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্ট (আইসিএমপিডি)।

বুধবার (১১ অক্টোবর)  বিজিএমইএ কমপ্লেক্সে আইসিএমপিডির সিনিয়র প্রকল্প ম্যানেজার গোল্ডা মাইরা রোমা বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে  আইসিএমপিডি’র কান্ট্রি কো-অর্ডিনেটর মোহাম্মদ ইকরাম হোসেন। তারা বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি এবং টেকসই প্রবৃদ্ধির জন্য এ খাতের ভবিষ্যৎ অগ্রাধিকার নিয়ে আলোচনা করেন।

বৈঠকে গোল্ডা মাইরা রোমা বলেন, ‘বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা, যারা বিভিন্ন কারণে বিদেশ থেকে দেশে ফিরে আসেন, তাদেরকে পোশাক শিল্পে নিয়োগ দেওয়া যেতে পারে। কারণ, তারা বাংলাদেশে ফিরে আসার পরে কর্মসংস্থান পাওয়ার জন্য সংগ্রাম করেন।’

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান পোশাক শিল্প কীভাবে, বিশেষ করে রফতানি আয় এবং লাখো লাখো কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে, তার সংক্ষিপ্ত বিবরণ দেন।

ফারুক হাসান তাদেরকে পোশাক শিল্পের সম্ভাবনা ও সক্ষমতা তুলে ধরতে আগামী ১২-১৮ নভেম্বর  ঢাকায় বিজিএমইএ এর উদ্যোগে  অনুষ্ঠেয় ‘মেইড ইন বাংলাদেশ উইকে’ অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
ইরাকে নিহত প্রবাসীর মরদেহ ঢাকায়, গ্রহণ করলেন শামা ওবায়েদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
রাশিয়ার যুদ্ধে আটকা ৩০ বাংলাদেশিকে সুস্থ অবস্থায় ফেরত চান স্বজনরা
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি