খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সচেতনতা বাড়ানো জরুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৫২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১৯:৫২

দেশে নিরাপদ খাদ্য ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি বলে জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ফুড সেফটি অ্যান্ড ফুড সিকিউরিটি, কাউন্টারফিটিং অ্যান্ড এডাল্টারেশন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘গত ১৪ বছরে বাংলাদেশ উন্নয়নের পথে অনেক দূর এগিয়েছে। সরকারি ও বেসরকারি খাতের যৌথ অবদানের কারণেই দেশের এ অগ্রগতি। করোনা মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ- সবকিছুর পরেও খাদ্য শৃঙ্খল ও নিরাপদ খাদ্য ঠিক রাখতে হবে আমাদের। আর এজন্য সব পর্যায়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, ‘‘খাদ্য নিরাপত্তা মানেই শুধু হোটেল রেস্টুরেন্ট নয়— চাল, গম, তেল ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত এখানে সম্পৃক্ত।’ নিয়মমাফিক ব্যবসা পরিচালনার মাধ্যমে সরকারকে নীতিমালা প্রণয়নে সহযোগিতা করতে ব্যবসায়ীদের প্রতি তিনি আহ্বান জানান। ব্যবসায়ীদের দাবির সঙ্গে একমত হয়ে রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনার জন্য খাদ্য মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্তিসহ অন্যান্য সমস্যা সমাধানে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর দাবি জানান তিনি।

এছাড়া সব খাতেই কিছু অসাধু আছে উল্লেখ করে ঢালাওভাবে ব্যবসায়ীদের অসাধু বলে মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান মো. আমিন হেলালী।

কমিটির ডিরেক্টর ইনচার্জ ও এফবিসিসিআইর সাবেক সহসভাপতি রেজাউল করিম রেজনু, সিআইপি বলেন, ‘বিশ্ব অনেক এগিয়ে গেছে। এ অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে নিরাপদ খাদ্য ও খাদ্যের নিরাপত্তা অত্যন্ত জরুরি। এজন্য মানসিকতায় পরিবর্তন আনতে হবে।’

বৈঠকে সভাপতির বক্তব্যে কমিটির চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিন বলেন, ‘দেশে নিরাপদ খাদ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় কাজ করতে হবে।’

বৈঠকে আরও কথা বলেন— এফবিসিসিআইর পরিচালক শফিকুল ইসলাম ভরসা, বিজয় কুমার কেজরিওয়াল, আবু মোতালেব, হাফেজ হারুন, ড. নাদিয়া বিনতে আমিন, আক্কাস মাহমুদ, মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক, কমিটির কো-চেয়ারম্যান মো. আবদুর রশিদ, অন্যান্য সদস্য ও খাদ্য মন্ত্রনালয়ের কর্মকর্তারা।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি