‘বাংলাদেশের পণ্য সৌদি ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধু রাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগী। তিন কোটি মানুষের দেশ সৌদি আরব, অধিকন্তু সৌদি আরবের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি, যা ১০ কোটি মানুষের সমান। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য উন্নত উৎপাদন সক্ষমতা, আর বিশ্বমানের পণ্য নিয়ে সৌদি আরবের মতো বিভিন্ন দেশে আমাদের প্রদর্শনী করতে হবে।

সৌদি আরবে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার (২২ ফেব্রুয়ারি) রিয়াদে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

রফতানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রিয়াদে নিয়োজিত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোওয়ারী এবং বিজিএমই’র প্রেসিডেন্ট ফারুক হোসেন বক্তৃতা করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিদতে এসব তথ্য জানানো হয়েছে।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন আধুনিক পদ্ধতিতে বিশ্বমানের যেকোনও পরিমাণ পণ্য তুলনামূলক কম দামে বিশ্ববাজারে সরবরাহ করতে সক্ষম। সৌদি আরবে বাংলাদেশের পণ্যের বেশ চাহিদা রয়েছে, এখানে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রণোদনা প্রদান করে করোনাকালীন রফতানিমুখী শিল্পকে টিকিয়ে রেখেছেন, উৎসাহ দিয়েছেন। এছাড়াও, আমাদের ব্যবসাবান্ধব সরকার সবসময়ই ব্যবসা সেক্টরের প্রয়োজনে সব ধরনের সহযোগিতা দিয়ে থাকে। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। সে কারণেই আমাদের দেশের রফতানি বৃদ্ধি পাচ্ছে। আমি আশা করবো, বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আরবের সরকার সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে।’

উল্লেখ্য, বাংলাদেশ সৌদি আরবে গত ২০২১-২০২২ অর্থবছরে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রফতানি করেছে, যা এর আগের বছরের চেয়ে ১২ ভাগ বেশি। মেলায় বাংলাদেশের তৈরি পোশাক, কটেজ, ফার্মাসিটিক্যাল পণ্য, লেদার পণ্য নিয়ে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩’ এ অংশ গ্রহণ করেছে।

 

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৭ হাজার ৬৮৯ হাজি, মৃত্যু ৪২
কুয়েতে ইরানি হামলার নিন্দা সৌদি আরবের
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি