আর্জেন্টিনায় অন-অ্যারাইভাল ভিসা শুরু হবে: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:১৩

সরকারিভাবে যারা আর্জেন্টিনা যাবেন, তাদের ভিসা লাগবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে অন-অ্যারাইভাল ভিসা সময়ের ব্যাপার মাত্র বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে মেমোরেনডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) স্বাক্ষরের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

এ সময় ঢাকায় সফররত আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার সানতিয়াগো ক্যাফিয়েরোর নেতৃত্বে প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আজ আমরা চুক্তি সই করলাম। তাদের দেশের ব্যবসায়ীরা আসছেন, আমাদের দেশের ব্যবসায়ীরাও যাচ্ছেন। সময়ের ব্যবধানে সেটিও হয়ে যাবে। আর্জেন্টিনা আমাদের মনের মধ্যে আছে, সেটি তারা জানেন। সারা পৃথিবীতে আর্জেন্টিনার পরে বাংলাদেশ আর্জেন্টিনা ফুটবল টিমের সাপোর্টার বেশি। সেই সম্পর্ক আমাদের আছে। আশা করি একসময় অন-অ্যারাইভাল ভিসা শুরু হয়ে যাবে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্যিক চুক্তির মধ্যমে বিভিন্ন আইটেম আসবে। তার মধ্যে রয়েছে সয়াবিন তেল, চিনি, সানফ্লাওয়ার অয়েল, গমসহ অনেকগুলো আইটেম। আমাদের দেশ থেকে একটা বড় সুযোগ রয়েছে। তাদের ওখানে ২৭ কোটি মানুষ। সে ক্ষেত্রে রেডিমেড গার্মেন্টস এক্সপ্লোর করতে পারি। এটি এক্সপ্লোর করলে সঙ্গে অন্য কিছু আইটেম এক্সপ্লোর করতে পারলে ব্যবসাটা বাড়বে।’

আর্জেন্টিনার ফরেন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার বলেন, ‘দুই দেশ ভৌগৌলিকভাবে অনেক দূরে হলেও ফুটবল একটি চ্যানেল, যেটি দুই দেশের মানুষকে একত্র করেছে। ফুটবল মাঠে দলের খেলায় আমাদের দুই দেশের মানুষই অনেক বেশি উৎফুল্ল হয়।’ 

‘দুই দেশের সুসম্পর্কে আমরা বিশ্বাসী’ বলেও জানান ট্রেড মিনিস্টার।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের