সঞ্চয়কারীদের জন্য এনবিআরের বড় ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৩, ১৪:২৭আপডেট : ২৪ আগস্ট ২০২৩, ১৪:২৯

জাতীয় সঞ্চয়পত্র, ব্যাংক আমানতের মুনাফা এবং রফতানি প্রণোদনার ওপর উৎসে করকেই চূড়ান্ত কর হিসেবে ধরা হবে। অর্থাৎ আয়ের ওপর নতুন করে আর কোনও কর দিতে হবে না।

বুধবার (২৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ তিন খাতের জনগণকে বেশ ছাড় দেওয়া হলো।

এনবিআরের কর্মকর্তারা বলছেন, আয়কর আইন-২০২৩ অনুযায়ী, ব্যাংক আমানতে আয়ের ওপর ১০ শতাংশ উৎসে কর কাটার নিয়ম ছিল। এরপর আমানতকারী যখন রিটার্ন দাখিল করবেন, তখন আরও ২৫ শতাংশ কর কাটার বিধান রাখা হয়।

তবে বুধবারের প্রজ্ঞাপন অনুযায়ী পরের ২৫ শতাংশ কর আর দেওয়া লাগবে না। যাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা নেই, তাদেরও উৎসে করের বেশি কর দেওয়া লাগবে না। একইভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রেও উৎসে করের বাইরে অতিরিক্ত কর দেওয়া লাগবে না।

এ ছাড়া ব্যবসায়ীরা রফতানির বিপরীতে নির্দিষ্ট হারে নগদ প্রণোদনা পান। নতুন এ প্রণোদনার ক্ষেত্রে মোট সাড়ে ২৭ শতাংশ কর আরোপের বিধান রাখা হয়। এর মধ্যে ১০ শতাংশ উৎসে কর হিসেবে কাটা হতো। বাকি সাড়ে ১৭ শতাংশ কর ওই ব্যবসায়ীদের আয়কর রিটার্ন দাখিলের সময় পরিশোধ করতে হতো।

তবে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, এ ক্ষেত্রেও উৎসে করের বেশি কর পরিশোধ করতে হবে না।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী