নিষেধাজ্ঞার কোনও কারণ ও যৌক্তিকতা নেই: বিজিএমইএ সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০২৩, ২২:০৩ আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ২২:০৩

বাংলাদেশের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। তিনি বলেন, ‘আমেরিকা থেকে বলা হচ্ছে, আমরা শ্রম আইন মানছি না। কিন্তু আমরা কোনও শ্রম আইন লঙ্ঘন করিনি। যাতে শ্রম আইন লঙ্ঘন না হয় সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা আরও সচেতন হচ্ছি। বাণিজ্য নিষেধাজ্ঞার কোনও কারণ নেই, যৌক্তিকতাও নেই।’

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  বিজিএমইএ কমপ্লেক্সে ‘বিজিএমইএ ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট ২০২৩’ আয়োজন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকের  প্রশ্নোত্তরে ফারুক হাসান এ কথা বলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে কোনও রকম শুল্ক মুক্ত সুবিধা পাচ্ছে না বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। আমেরিকাও বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য, আমরাও সদস্য। যেকোনও দেশকে বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়ার কিছু নিয়ম কানুন আছে। সেই নিয়ম অনুযায়ী, এখানে কোনও কারণ নেই। শ্রম আইন লঙ্ঘনের কথা বলা হয়েছে। কিন্তু আমরা শ্রম আইন লঙ্ঘন করিনি। তাই আমাদের চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। উদ্বিগ্ন হওয়ারও কোনও কারণ নেই।’

উল্লেখ্য, বাংলাদেশের পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে ‘জোরালোভাবে সমর্থন করার’ অনুরোধ জানিয়ে আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশন (এএএফএ) বরাবর চিঠি দিয়েছেন মার্কিন কংগ্রেসের আট সদস্য। গত ১৫ ডিসেম্বর দেওয়া ওই চিঠিতে সাম্প্রতিক ‘দমন-পীড়ন’ এর প্রসঙ্গ তুলে বলা হয়, ‘বাংলাদেশে রূপান্তরমূলক ও পদ্ধতিগত সংস্কারের জরুরি প্রয়োজন রয়েছে। সেদিকে আহ্বান জানাতে মার্কিন করপোরেশনগুলোকে অবশ্যই মনোযোগ দিতে হবে।’

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
কেন সমঝোতায় পৌঁছাতে পারছে না যুক্তরাষ্ট্র-ইরান
সর্বশেষ খবর
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ধানম‌ন্ডি‌তে ‌শিক্ষার্থী-স্থানীয়দের মধ্যে উত্তেজনা, হোস্টেল ভাঙচুর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!