খনি কোম্পানির শেয়ার দর বাড়ায় চাঙা লন্ডনের পুঁজিবাজার

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ মার্চ ২০১৬, ১৭:১৭আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৭:১৭

রবিবার লন্ডন স্টক এক্সচেঞ্জের সামনে লেনদেন করছেন এক বিনিয়োগকারী ইউরোপের খনি কোম্পানিগুলোর শেয়ার দাম বৃদ্ধি পাওয়ায় রবিবার লন্ডনের শেয়ারবাজাগুলোতে চাঙাভাব লক্ষ্য করা গেছে।
এদিন লন্ডন স্টক এক্সচেঞ্জের এফটিএসই-১০০ সূচক ১ দশমিক ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেন শেষে এ সূচক ৬৮ দশমিক ৯৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৬ হাজার ১৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লন্ডন স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে খনি কোম্পানিগুলোর প্রাধান্য রয়েছে। শুধু একদিনেই গ্লেনকোর শেয়ার দর ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অ্যাংলো আমেরিকান কোম্পানির শেয়ার ১১ শতাংশ এবং বিএইচপি বিলিটন কোম্পানির শেয়ার দর ৯ শতাংশ ‍বৃদ্ধি পেয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছয় মাসের মধ্যে গত সপ্তাহে ধাতব দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়ায় এসব কোম্পানিগুলোর শেয়ার দর বাড়তে থাকে।
এছাড়া বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কোম্পানিগুলোর পণ্য বিক্রিও বাড়ছে। ১ দশমিক ২৮ ডলার বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল  ব্রেন্ট ক্রুড অয়েল ৩৮ দশমিক ৩৫ ডলারে এবং ১ দশমিক ০৯ ডলার বৃদ্ধি পেয়ে ইউএস ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৩৫ দশমিক ৬৬ ডলারে।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৪২ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ১২ শতাংশ বেড়েছে।
/এসএনএইচ

সম্পর্কিত
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিদেশি বিনিয়োগ সংক্রান্ত নতুন বিধিমালা জারি চীনের
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি