রফতানি কমেছে ১ দশমিক ৬৪ শতাংশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২৬, ১৮:৪৩আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৮:৪৩

বাংলাদেশের তৈরি পোশাক খাতে জুন মাসে শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেলেও ২০২৫-২৬ অর্থবছরের (জুলাই-জুন) সার্বিক রফতানি আয়ে সামান্য পতন হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে মোট ৩৮ দশমিক ৭০ বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে রফতানি ছিল ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। ফলে বছর শেষে রফতানি আয় ১ দশমিক ৬৪ শতাংশ কমেছে।

তবে অর্থবছরের শেষ মাস জুনে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ২০২৬ সালের জুন মাসে তৈরি পোশাক রফতানি আগের বছরের একই মাসের তুলনায় ২১ দশমিক ৫২ শতাংশ বেড়ে ৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা ২০২৫ সালের জুনে ছিল ২ দশমিক ৭৯ বিলিয়ন ডলার।

জুন মাসে নিটওয়্যার খাতের রফতানি ১৯ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ১ দশমিক ৮৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওভেন পোশাক খাতের রফতানি ২৪ দশমিক ০২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে।

এ বিষয়ে বিজিএমইএর সাবেক পরিচালক ও ডেনিম এক্সপার্ট লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, অর্থবছর শেষে সামগ্রিক রফতানি আয় কিছুটা কমলেও জুন মাসের শক্তিশালী প্রবৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাক শিল্পের চাহিদা পুনরুদ্ধারের ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে নিটওয়্যার ও ওভেন—উভয় খাতেই দুই অঙ্কের প্রবৃদ্ধি খাতটির ঘুরে দাঁড়ানোর সক্ষমতার প্রমাণ। তবে এই ইতিবাচক ধারা ধরে রাখতে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ, পণ্যের বহুমুখীকরণ এবং নতুন বাজার সম্প্রসারণে আরও জোর দিতে হবে।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
এক ঘোষণায় চাকরি হারিয়ে বেকার আড়াই হাজার শ্রমিক
মালদার আম রফতানি নিয়ে সুখবর দিলো ভারত
অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ইসলাম গার্মেন্টস, কারণ কী
সর্বশেষ খবর
ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’
ডিএসসিসিকে ১০টি জোনে ভাগ করে বৃক্ষরোপণের ‘মহাপরিকল্পনা’
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
বোনের প্রেমিককে মেরে ফেলায় দুই ভাইয়ের ফাঁসি
আদাবরে বিএনপি নেতা হত্যা: ৩ জন আটক
আদাবরে বিএনপি নেতা হত্যা: ৩ জন আটক
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
ইতিহাস গড়ার বাসনায় ফের ‘বরবাদ’ নির্মাতার ফ্রেমে শাকিব খান
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ