আজ থেকে প্রতিদিন ৪ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৩

আজ  রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে শুরু হচ্ছে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিং। পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কোনও সিএনজি স্টেশন আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে গ্যাস আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গ্যাস বিতরণ কোম্পানিগুলো ভিজিলেন্স টিম গঠন করেছে। আজ থেকেই তারা মাঠে থাকবে।

এর আগে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় গ্যাস সংকট নিরসনে সিএনজি স্টেশনে গ্যাস রেশনিংয়ের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম বেড়ে যাওয়ায় সরকার স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি কমিয়ে দিয়েছে। তবে দেশে গ্যাস ঘাটতি বাড়তে থাকায় চলতি মাসের শেষে আরও তিন কার্গো এলএনজি আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই সময় ঘাটতি পুরোপুরি না মিটলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে৷

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের