অর্থ বিভাগের ভর্তুকির ওপর নির্ভর করবে গ্যাসের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:০৯

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘সারা বিশ্বে তেলের যে অবস্থা, দামের ঊর্ধ্বগতি; এলএনজির দাম বাড়ছে। জিনিসপত্রের দাম যে বেড়েছে তা মাথায় নিয়ে সামনে এগিয়ে যাওয়া আমাদের জন্য দুরূহ চিন্তার বিষয়। আশা করছি আমরা সামলাতে পারবো। এখনও আমরা বড় ধরনের কোনও সিদ্ধান্ত নেইনি। অর্থ বিভাগের ভর্তুকির ওপর নির্ভর করবে গ্যাসের দাম।’

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিদ্যুৎ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্যাসের দামের বিষয়ে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘গ্যাসের দাম বাড়বে কিনা তা বিইআরসি জানে। তারা শুনানি করছে। তবে আমরা সহনীয় পর্যায়ে রাখতে চাই। দামের বিষয় বিইআরসির ওপর নির্ভর করছে। এখন বিদ্যুতে সরকার কতটুকু বিনিয়োগ করবে সেটা সরকারের বিষয়। আমরা চাই স্থিতিশীল রাখার জন্য। এখন কতটা নিতে পারবে সরকার সেটা বিবেচ্য বিষয়। যদি আমাদের প্রস্তাব সবটুকু নেয়, তাহলে তো কথা নেই।’

নসরুল হামিদ বলেন, ‘আজকে তেলের দাম ২৭০ ডলারে উঠেছে। ৩০০ ডলারের এলএনজির কার্গো এখন ১ হাজার ২০০ ডলার। বিশ্বে জ্বালানি পরিস্থিতি এখন অস্থিতিশীল। শ্রীলঙ্কায় এখন ১০ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। ভারত তিনগুণ বিদ্যুতের দাম বাড়িয়েছে। তেলের দাম বাড়িয়ে দিয়েছে পাঁচগুণ। আমরা এখনও ঠিক আছি। সবার কাছে অনুরোধ, ধৈর্য ধরবেন।’

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের