বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু: ঘটনাস্থলে কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩৭ আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২২:৪৮

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকার মিরপুরের রূপনগরে চার জনের মৃত্যুতে বিদ্যুৎ বিভাগ দুঃখ প্রকাশ করেছে। আজ শুক্রবার (২২ সেপ্টেম্বর) এই সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এই তথ্য জানায়। এতে আরও জানানো হয়, ভালোভাবে অনুসন্ধান করেও ঘটনাস্থলে বা এর আশপাশে বিদ্যুতের কোনও ছেঁড়া তার পায়নি বিদ্যুৎ বিভাগ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় টানা বৃষ্টি। বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকার প্রায় বেশিরভাগ সড়ক। এরমধ্যে রাতে রাজধানীর কমার্স কলেজের পেছনে বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জনসহ চারজন নিহত হন। বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হন।

এ ঘটনায় বিদ্যুৎ বিভাগ জানায়, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিসের কাছ থেকে মিরপুরের হাজী রোড এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রূপনগর  বি ও বি  (ডেসকো) বিভাগের আওতাধীন রুপালী হাউজিং ও রূপনগর ফিডার বন্ধ করে দেয়। বৃষ্টির মধ্যেই দ্রুত পরিদর্শন টিম পাঠালে দেখা যায় ওই এলাকার  রাস্তা পানিতে ডুবে আছে। পরিদর্শন টিম পুরো এলাকা পরিদর্শন করে কোনও এলটি/এইচটি লাইন  ছেঁড়া বা ছেঁড়া বিদ্যুতের তার পায়নি। পরে রাত ১১টা ২৭ মিনিটে বন্ধ ফিডার লাইন চালু করা হয়।

ওই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় আশপাশ এলাকার ছয়টি ট্রান্সফরমার বন্ধ রেখে রাত ১১ টা ২৭  মিনিটে রূপালী হাউজিং ও রূপনগর ফিডার চালু করা হয়। পরবর্তীতে প্রতিটি  ট্রান্সফরমারের লাইন পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে কোনও সমস্যা পাওয়া না যাওয়ায় রাত সাড়ে ১২টা নাগাদ  সব ট্রান্সফরমার চালু করা হয়।

বিদ্যুৎ বিভাগ আরও বলছে, গ্রাহকের ইন্টারনাল সার্ভিস এর ওয়ারিং ত্রুটির কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এরকম দুর্ঘটনা বেদনাদায়ক ও মর্মান্তিক। তদন্ত করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

কিছু সতর্কতার কথাও উল্লেখ করে বিদ্যুৎ বিভাগ। তারা জানায়, কোনও অবস্থাতেই খোলা বিদ্যুতের তার  বা ভেজা তার বা ভেজা তারে লাগানো জিনিসপত্র স্পর্শ করা যাবে না। যেকোনও প্রয়োজনে বিদ্যুৎ সেবা পেতে ১৬৯৯৯-এ গ্রাহকরা ফোন করতে পারেন।

আরও পড়ুন- মিরপুরে বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
শেষ মুহূর্তের গোলে বেলজিয়ামকে হারালো ফ্রান্স
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
তুরস্ককে উড়িয়ে নেশসনস লিগে ইতালির দাপুটে জয়
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি বন্ধের চাপ, ইউপিএলের দুই কর্মীকে আটকের পর মুক্তি
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!