সব বড় শহরে বিদ্যুতের লাইন মাটির নিচ দিয়ে যাবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্রাহক সেবার মান বাড়াতে ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থা কার্যকর অবদান রাখবে। ঢাকাসহ সব বড় বড় শহরে ওভারহেড বিতরণ লাইন পর্যায়ক্রমে ভূ -গর্ভস্থ বিতরণ ব্যবস্থার আওতায় আনা হবে। স্মার্ট সিটি বিনির্মাণে বিদ্যুৎ বিতরণ, সঞ্চালন ও উৎপাদন ব্যবস্থা স্মার্ট করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার ধানমন্ডি এলাকার ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে।  চাহিদা পূরণ করতে গিয়ে যত্রতত্র বৈদ্যুতিক খুঁটি ও তার শহরের সৌন্দর্যহানি ঘটাচ্ছে। বিতিরণ ব্যবস্থা ভূ-গর্ভস্থ করা তাই সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশ গড়তে বিদ্যুৎ ও জ্বালানির সামগ্রিক ব্যবস্থাপনাকেই স্মার্ট করা হচ্ছে।  এসময় তিনি গ্রাহকদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেন।

ধানমন্ডি এলাকার ভূ-গর্ভস্থ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

ধানমন্ডি এলাকার ৩৪টি রোডের (পূর্বে মিরপুর রোড, পশ্চিমে সাত মসজিদ রোড, উত্তরে রোড-২৭ এবং দক্ষিণে রোড-০১) ওভারহেড বিতরন লাইন আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তর করা হচ্ছে। এই এলাকার বর্তমান বিদ্যুৎ চাহিদা প্রায় ৩০ মেগাওয়াট। আগামী ২৫ বছরের লোড গ্রোথ  বিবেচনায় এই এলাকার আন্ডারহাউন্ড বিদ্যুৎ ব্যবস্থার ডিজাইন করা হয়েছে।

ধানমন্ডি এলাকার ওভারহেড বিতরণ লাইন আন্ডারগ্রাউন্ড লাইনে রূপান্তর করার প্রকল্প ব্যয় ৩৫০ কোটি টাকা। আগামী ডিসেম্বর ২০২৪ এর মধ্যে ধানমন্ডি এলাকার ওভারহেড বিতরণ লাইন  ভূ -গর্ভস্থ লাইনে রূপান্তরের কাজ সম্পন্ন হবে।

এ সময় অন্যান্যের মাঝে ডিপিডিসির (ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি