আমিনবাজারে গ্রিড বিপর্যয়ে রাতভর ভোগান্তি, সকালে স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২৩, ১১:২১আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ১১:২২

আমিনবাজারে গ্রিড বিপর্যয়ের কারণে রাতভর বিদ্যুৎহীন ছিল ডেসকোর মিরপুর, উত্তরাসহ প্রায় সব গ্রাহকরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে এই গ্রিড বিপর্যয় ঘটে। ভোর ৫টা নাগাদ গ্রিড মেরামতের মাধ্যমে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এখন সব এলাকায় বিদ্যুৎ চলে এসেছে বলে জানিয়েছে ডেসকো।

ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বাংলা ট্রিবিউনকে জানান, আমিনবাজার গ্রিড বিপর্যয়ের পর আগারগাঁও, কল্যাণপুর গ্রিডও বন্ধ হয়ে যায়। এতে পুরো এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে তারা মেরামতের কাজ শুরু করে। ভোর ৫টা নাগাদ বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে তিনি জানান।

এদিকে বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে গ্রিড বিপর্যয়ের সময় বৃষ্টিও চলমান ছিল। এতে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়ে। ওই সময় হটলাইন নম্বর ছাড়া ডেসকোর ওয়েবসাইটে গ্রাহকদের অভিযোগ বা সমস্যা জানানোর জন্য যেসব ফোন এবং মোবাইল নম্বর দেওয়া হয়েছে তার বেশিরভাগই বন্ধ পাওয়া যায়।

তবে এই ঘটনার সময় গুলশান, বনানী ও বারিধারার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিরাপত্তার স্বার্থে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

বর্তমানে ঢাকায় দুইটি বিতরণ সংস্থা বিদ্যুৎ সরবরাহ করছে, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি) এবং ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)। এরমধ্যে ডেসকোর অধীন এলাকাগুলো হচ্ছে— টঙ্গী, উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, বারিধারা, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, গুলশান, পল্লবী, কাফরুল, রূপনগর, ইব্রাহিমপুর, আগারগাঁও, মনিপুর, কল্যাণপুর। 

আরও পড়ুন:

গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎহীন ডেসকোর গ্রাহকরা

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী