‘জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ১৯:৫৬আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৯:৫৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানি তেল ব্যবস্থাপনায় অটোমেশন এখন সময়ের দাবি। স্মার্ট বাংলাদেশের ভিত্তি হবে স্মার্ট জনগণ। কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই আধুনিক ধ্যান-ধারণা সম্পন্ন হতে হবে। নিজেদের স্মার্ট হতে হবে। ১৫৪ বছরের ঐতিহ্যে পদ্মা অয়েল কোম্পানিটি আধুনিক হবে তখনই, যখন এর কর্মকর্তা-কর্মচারীরা আধুনিক হবে, স্মার্ট হবে।

বুধবার (৬ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শনকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তেলের মান ও পরিমাণ নিয়ে গাফিলতি করা যাবে না। তেল পরিবহনের যানবাহনের অবস্থা আন্তর্জাতিক মানের হতে হবে। যা একটি নির্দিষ্ট নিয়মনীতির আওতায় চলবে। ফিজিক্যাল সিকিউরিটি ও সাইবার সিকিউরিটি উভয় বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

পরে প্রতিমন্ত্রী মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ও যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের প্রধান স্থাপনা পরিদর্শন করেন।

 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম