পিডিবির কর্মীদের সম্পদের হিসাব দিতে হবে ২৮ নভেম্বরের মধ্যে

সঞ্চিতা সীতু
১৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৪আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৪২

আগামী ২৮ নভেম্বরের মধ্যে সব কর্মকর্তা-কর্মচারীকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। আজ বুধবার (১৩ নভেম্বর) পিডিবির সচিব সেলিম রেজা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, কর্মচারীদের আগামী ২৮ নভেম্বরের মধ্যে স্ব-স্ব দফতর প্রধানদের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব বরাবর সম্পদ বিবরণী পাঠাতে হবে।

প্রসঙ্গত, সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২২ সেপ্টেম্বর নির্দেশ দেয়, সব সরকারি কর্মচারীর অর্জিত সম্পদ বিবরণী ৩০ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে দাখিল করতে হবে। সে লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব কর্মকর্তা এবং কর্মচারীদের অর্জিত সম্পদ বিবরণী নির্ধারিত ফর্মে আগামী ১৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে স্ব-স্ব দফতর প্রধানের কাছে দাখিল করতে হবে।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়ার বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে দাবি তোলা হয়। অন্তবর্তী সরকার বিষয়টি আমলে নিয়ে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক করে। এর মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবৈধ সম্পদ অর্জন কমে আসবে বলে মনে করা হচ্ছে। একবার কোনও সরকারি চাকরিজীবী সম্পদ বিবরণী জমা দিলে তার বাইরে কোনও সম্পদ থাকলে তা অবৈধ বিবেচিত হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর বিদ্যুৎখাতে দুর্নীতির অভিযোগ ওঠে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আত্মগোপনে গেলেও এই খাতের অভিযুক্ত কর্মকর্তারা এখনও কাজ করছেন। এক্ষেত্রে সম্পদ বিবরণী ধরে সম্পদের অনুসন্ধান করলে কর্মীদের দুর্নীতির বিষয়গুলো আরও পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎখাতের একক ক্রেতা হিসেবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কাজ করছে। আবার বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্বেও রয়েছে সরকারি কোম্পানি। এসব কোম্পনিও হাজার হাজার কোটি টাকার বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে। একইসঙ্গে বিতরণ কোম্পানিগুলো বিদ্যুৎ সরবরাহ লাইন ও সাবস্টেশন নির্মাণ করে থাকে। কোম্পানি আইনে বোর্ডের মাধ্যমে এসব কোম্পানি চললেও সবগুলোর শতভাগ মালিকানা রয়েছে সরকারের হাতে। ফলে এসব কোম্পানির সব কর্মকর্তা কর্মচারীর হিসাব নেওয়া উচিত।

জানতে চাইলে পিডিবির মুখপাত্র পরিচালক (জনসংযোগ) শামীম আহসান বলেন, এর আগে সাবেক সরকারের সময় পিডিবির কর্মকর্তা কর্মচারীরা একবার সম্পদের হিসাব দিয়েছিল। এবার আবারও আমাদের কাছে হিসেব চাওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ে হিসেব জমা দিতে পারবো বলে আশা করছি।

/এফএস/
সম্পর্কিত
সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
কেন্দ্রে ঘাড় ঘোরাতে দেয়নি, এইটা আন্দোলনের সাবজেক্ট হলো: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচতে যা করবেন
সর্বশেষ খবর
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
এবার জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য আম্মারের, বললেন ‘একচুয়াল পারফর্ম করতেছে’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের নেপথ্যে ছিলেন যাদু মিয়া: তথ্যমন্ত্রী
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
বাংলাদেশের অর্থনীতি নিয়ে কেন এত উদ্বেগ আইএমএফের 
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত