বিএনপি সমর্থিত মেয়র-কাউন্সিলরদের ভোট বর্জন

মোংলা ও বাগেরহাট প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২১, ১১:১৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২১, ১২:২৫

কেন্দ্র দখলসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় মোংলা পৌর নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র ও কাউন্সিল প্রার্থীরা ভোট বর্জন করেছেন। মেয়র প্রার্থী একজন, ৯টি ওয়ার্ডে ৯ জন কাউন্সিলর প্রার্থী, তিনটি সংরক্ষিত আসনের তিন জনসহ এবং স্বতন্ত্র আরও দুই কাউন্সিলর প্রার্থীসহ মোট ১৫ জন ভোট বর্জন করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে বিএনপির মেয়র প্রার্থী মো. জুলফিকার আলী নিজ বাড়িতে সংবাদ সম্মেলন ডেকে ভোট বর্জনের কথা জানান। এসময় বিএনপি সমর্থিত সব কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

মেয়র প্রার্থী জুলফিকার আলী অভিযোগ করে বলেন, ‘ভোট শুরুর সঙ্গে সঙ্গেই প্রতিটি কেন্দ্রে দখল করে আওয়ামী লীগ সমর্থিতরা। তারা ভোটারদের প্রকাশ্যে ভোট দেখাতে বাধ্য করে। সাধারণ ভোটারদের বাধা প্রদান করে। এছাড়া প্রতিটি কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

এসময় মেয়র দাবি করেন, প্রশাসনের সহযোগিতা চেয়েও তিনি পাননি।

ভোটের আগের রাতে তার কর্মী-সমর্থকদের বাড়িতে দুর্বত্তরা হামলা চালিয়েছে ও মারধর করেছে বলে দাবি করেন তিনি। গত রাতে তার ২৭ জন কর্মী-সমর্থকসহ অর্ধশত লোকজনকে মারধর করে আহত করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

কাউন্সিলর প্রার্থী মো. হোসেন ও আলাউদ্দিন বলেন, ভোটারদের উপস্থিতি ভালো থাকলেও তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেওয়া হয়নি। জোর করে তাদের ভোট নেওয়া হচ্ছে।

অপর কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম বলেন, র‌্যাব-পুলিশের উপস্থিতিতে তাকে বের করে দেওয়া হয়েছে।

কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন বলেন, ভোটের অনিয়ম তুলে ধরায় প্রেস ক্লাব সভাপতিসহ অনেক সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে।

ভোট বর্জন করা কাউন্সিলররা হলেন,  ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হাবিব ফকির,  ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইমান হোসেন,  ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইউনুস আলী,  ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুর রাজ্জাক, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এমরান হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী অ্যাড. মো. হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আলাউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. খোরশেদ আলম,  ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী এম এ কাদের, সংরক্ষিত ১, ২,৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কমলা বেগম, ৪৫,৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিলি বেগম; ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়শা বেগম।

মোংলা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, সকাল থেকেই বিএনপি মনোনিত মেয়র প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ করা হচ্ছিল। আমরা তাৎক্ষণিক ভাবে সেইসব স্থানে স্ট্রাইকিং ফোর্স, ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাঠানো হয়। নির্বাচন বর্জনের বিষয়ে এখনও কোনও কিছু নির্বাচন কমিশনকে জানানো হয়নি।

হামলা ও নির্বাচন নিয়ে বিএনপির অভিযোগের বিষয়ে জানতে বারবার ফোন করা হলেও জেলা রিটার্নিং কর্মকর্তা ফরাজি বেনাজির আহমেদ এবং মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী কল রিসিভ করেননি।

/এফএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের