রংপুর ও দিনাজপুরে সক্রিয় জেএমবির কিলিং মিশন

লিয়াকত আলী বাদল, রংপুর
১৬ মে ২০১৬, ১৮:১৯আপডেট : ১৬ মে ২০১৬, ২১:১৭

জেএমবি রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিওকে হত্যার মধ্য দিয়েই ওই অঞ্চলে কিলিং মিশন শুরু করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এরপর দিনাজপুরের কান্তজির মন্দিরে হামলা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা ও দিনাজপুরে পেট্রোল পাম্পে ডাকাতিসহ ১২টি অপারেশন পরিচালনা করে তারা। এসময় বেশ কয়েকজনকে হত্যা করা হয়। রংপুর ও দিনাজপুর অঞ্চলে এখনও তাদের দুটি গ্রুপ সক্রিয় আছে। রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি গোলাম ফারুক এসব তথ্য জানিয়েছেন।
সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি এক সাক্ষাৎকারে এসব কথা জানান।
ডিআইজি বলেন, ‘রংপুর ও দিনাজপুর অঞ্চলে বর্তমানে জেএমবির দুটি গ্রুপ বিভক্ত হয়ে অপারেশন পরিচালনা করছে। তারা সাত-আটজনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অপারেশনে চালায়। কিলিং গ্রুপের একটি অংশের বেশ কয়েকজন জঙ্গি এখানে সংঘটিত প্রায় সবগুলো অপারেশনে অংশগ্রহণ করেছেন। গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য পাওয়া গেছে।’
ডিআইজি জানান, ১২টি ঘটনায় এ পর্যন্ত ৩৯ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার মধ্যে উল্ল্যেখযোগ্য রংপুরে জাপানি নাগরিক হত্যা, কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা, আওয়ামী লীগ নেতা রহমত আলী হত্যা ও খ্রিস্টানদের বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল ইসলামকে হত্যা চেষ্টা, দিনাজপুরে কান্তজির মন্দিরে বোমা হামলা, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যা। এদের বেশির ভাগ জঙ্গি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ওসি কুনিও ডিআইজি জানান, সবগুলো মামলাতেই বেশিরভাগ জঙ্গি গ্রেফতার হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে। মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে। যে কোনও সময় মামলার চার্জশিট দেওয়া যাবে। কিন্তু এখনও কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। তাই চার্জশিট দিতে সময় লাগছে। তবে দ্রুতই সব মামলার চার্জশিট দেওয়া হবে।
তিনি জানান, জঙ্গিদের অর্থের উৎস এবং এদের মদদ দাতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
তিনি দাবি করেন, বেশিরভাগ জঙ্গিদের গ্রেফতার করায় রংপুর বিভাগে জেএমবির তৎপরতা সীমিত হয়ে পড়েছে। ফলে আপাতত রংপুর বিভাগে তেমন ঝুঁকি নেই।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষামন্ত্রী- ‘আমি লজ্জিত ও বিব্রত’

/এনএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়লো
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
এশিয়ান গেমসে ১৭ বছরের ওহাশির বিশ্বরেকর্ড
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
জবির ক্যাফেটেরিয়ায় খাবার তৈরিতে অস্বাস্থ্যকর পরিবেশ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়
বাংলাদেশে আসাটাই ভুল হয়েছে: নাশকতায় সম্পৃক্ততার সন্দেহে গ্রেফতার ভারতীয়