চট্টগ্রামে শিক্ষাপ্রতিষ্ঠানের একশ’ গজের মধ্যে তামাক পণ্য বিক্রি নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৫ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৭আপডেট : ৩১ মে ২০২২, ১০:৪৭

 চট্টগ্রাম সিটি করপোরেশনের গণবিজ্ঞপ্তি শিক্ষাপ্রতিষ্ঠানের একশ’ গজের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সংবাদ মাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চট্টগ্রাম নগরীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে কোনও প্রকার তামাকজাত দ্রব্য বিক্রি, বিজ্ঞাপন ও প্রচার করা যাবে না। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনে এসব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।’
বিজ্ঞপ্তিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে সব ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি, বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ নির্দেশনা না মানলে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।
এ সম্পর্কে জানতে চাইলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘আইন অনুযায়ী তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচারণা ও পৃষ্ঠপোষকতা নিষিদ্ধ। এরপরও তামাক বিক্রি, তামাকের বিজ্ঞাপন ও প্রচারণা বন্ধ হচ্ছে না। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের একশ’ গজের মধ্যে তামাকজাত পণ্যের বিক্রি বন্ধে আমরা উদ্যোগ নিয়েছি। আশা করছি, সবাই সহযোগিতা করবেন।’

/ওআর/
সম্পর্কিত
তামাক পণ্য:  প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা
বাড়ছে সিগারেটের দাম
তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে বাজেটে তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বশেষ খবর
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
৪টা পর্যন্ত ভোট দিতে আসেননি রুমিন ফারহানা ও গাজী নজরুল
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
ইউরোপে তীব্র তাপপ্রবাহ ও দাবানল, বদলে যাচ্ছে পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
শিবিরের জয়জয়কার হওয়া সেই রাকসুতে ৬১ লাখ টাকা ব্যয়ের হিসাব নেই
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন