বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০০:২৪আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১১:৩০

বগুড়া বগুড়ায় ট্রেনের নিচ ঝাঁপ দিয়ে অজ্ঞাত এক যুবক (৩২) আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে শহরতলীর তিনমাথা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আকতারুন্নাহার লিপি এ তথ্য জানান।

এএসআই আকতারুন্নাহার লিপি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত ওই ব্যক্তি তিনমাথা রেলগেট এলাকায় ঘোরাফেরা করছিলেন। সান্তাহার ছেড়ে আসা লালমনিরহাটগামী পদ্মরাগ এক্সপ্রেস ওই এলাকা অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে শনাক্ত করা যায়নি। তার পরনে হাফপ্যান্ট, লুঙ্গি ও গেঞ্জি ছিল। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। সেখানে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। 

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের