মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০১৯, ২০:১৫আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ২০:১৭

মার্কেটে অগ্নিকাণ্ড, নিহত ১

রাজধানীর কেরানীগঞ্জের একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি দোকান পুড়ে গেছে। এসময় দোকানের ভেতর দগ্ধ হয়ে একজন দোকান মালিক নিহত হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর একটায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের  হাসনাবাদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দোকান মালিকের নাম মো. মহিউদ্দিন মহি (৫০)। তিনি পেশায় ছিলেন লেপ-তোষক ব্যবসায়ী।

পোস্তগোলা ফায়ার সার্ভিস স্টেশনের উপ সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত মো. মহিউদ্দিনের লেপ-তোষকের দোকানের পাশেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে একটি ট্রান্সমিটার ছিল। বৈদ্যুতিক দুর্ঘটনার কারণে ওই ট্রান্সমিটার থেকে আগুনের স্ফুলিঙ্গ দোকানের ভেতর তুলার ওপর পড়ে আগুন ধরে যায়। এসময় মহিউদ্দিন আগুন নেভাতে গিয়ে দোকানের ভেতর আটকা পড়ে দগ্ধ হয়ে নিহত হন। তার দোকানের ৪-৫ জন লোকও আহত হন।

আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যায়। এসময় আশেপাশের মানুষ প্রথমে আগুন নেভাতে চেষ্টা করেও ব্যর্থ হন। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সর্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়।

/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম