দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশের গায়ে গরম পানি

নাটোর প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২০, ১৯:৩৬আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ২০:২৬

গ্রাম পুলিশ সদস্য সাজেদুল
করোনা সংক্রমণ ও বিস্তাররোধে দোকান বন্ধ করতে বলায় গ্রাম পুলিশ সদস্যের গায়ে গরম পানি ছুড়ে মারার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সিংড়া উপজেলার অভিযুক্ত চা দোকানিকে মামলার পর কোর্টে উপস্থাপন করে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী।

সিংড়া থানার উপ-পরিদর্শক ও মামলার আইও ইলিয়াস কবির জানান, রবিবার বিকালে
উপজেলার সুকাশ ইউনিয়নের দূর্গাপুর বাজারে চা দোকান খোলা দেখে এগিয়ে যান গ্রাম পুলিশ সদস্য সাজেদুল। এ সময় জনসমাগম এড়ানো ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে দোকান বন্ধ করতে বলেন তিনি। এ নিয়ে উভয়পক্ষে তকাতর্কির জেরে চা দোকানি রাকিব ক্ষেপে গিয়ে গ্রাম পুলিশের গায়ে গরম পানি ছুড়ে মারে। এতে ওই গ্রাম পুলিশ সদস্যের পিঠের দিকের কিছু অংশ ঝলসে যায়।

অভিযুক্ত চা দোকানি রাকিব খবর পেয়ে সিংড়া থানার পুলিশ ওই গ্রাম পুলিশ সদস্যকে উদ্ধার ও দোকানিকে আটক করে।

সিংড়া থানার ওসি নূর-এ-আলম জানান, গ্রাম পুলিশ সদস্যের দায়ের করা মামলায় ওই চা দোকানিকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে আসামিকে কোর্টে উপস্থিত করা হয়।

/এআরআর/এমএএ/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের