বগুড়ায় করোনা উপসর্গে নারীসহ চারজনের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২০, ০১:৫৬ আপডেট : ১২ জুলাই ২০২০, ০২:০০

বগুড়া

বগুড়ায় শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল আইসোলেশন ইউনিট এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে এক নারীসহ চারজন মারা গেছেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা মৃতদেহগুলো প্রস্তুত ও জানাজা শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল এবং টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

কোয়ান্টাম ফাউন্ডেশন বগুড়া শাখার সংগঠক প্রকৌশলী মিজানুর রহমান জানান, সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘোষগাঁতি গ্রামের সমর সরকার (৫০) ওষুধের ব্যবসা করতেন। করোনা উপসর্গে আক্রান্ত হলে শুক্রবার বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। একই জেলার কাজিপুর উপজেলার চকগিরিশ গ্রামের আলহাজ¦ মোসলিম মন্ডল (৭৫) করোনা উপসর্গে আক্রান্ত হন। শুক্রবার দুপুরে তাকে বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

বগুড়ার কাহালুর আড়োলা গ্রামের রুবেল হোসেনের স্ত্রী রওশন আরা (৩৫) করোনাভাইরাসে আক্রান্ত হন। গত ৯ জুলাই তাকে বগুড়া শজিমেক হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

এছাড়া বগুড়া সদরের হাজরাদীঘি আশোকোলা গ্রামের ব্যবসায়ী আল হাসান বিদ্যুৎ করোনাভাইরাসে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে শনিবার বেলা দেড়টার দিকে বগুড়া টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রকৌশলী মিজানুর রহমান আরও জানান, মৃত চারজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত রিপোর্ট পাওয়া যায়নি। হাসপাতাল চত্বরে চারজনের মরদেহ প্রস্তুত ও জানাজা শেষে দাফনের জন্য পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
এবার ফেঁসে যাচ্ছেন কোটি টাকার গাড়ির মালিকরা  
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপে আখতারুজ্জামানের জামিন হয়নি: গোলাম পরওয়ার
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
মালয়েশিয়ার পাহাড়ে ফ্রেঞ্চ ভিলেজ, যেন এক টুকরো ফ্রান্স
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান