১৩ বছর ধরে আ.লীগের দুঃশাসন চলছে: ডা. জাহিদ

হিলি প্রতিনিধি
০২ আগস্ট ২০২০, ২০:১৭আপডেট : ০২ আগস্ট ২০২০, ২১:৪০

১৩ বছর ধরে আ.লীগের দুঃশাসন চলছে: ডা. জাহিদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব ডা. জাহিদ হোসেন বলেছেন, ‘১৩ বছর ধরে দেশে আওয়ামী লীগের দুঃশাসন চলছে। এতে বিএনপির কেউ নেই যে মামলা নির্যাতন অত্যাচার ছাড়া রয়েছেন। আমি নিজেও এর শিকার, আমার বিরুদ্ধে দুর্নীতির মামলা ছাড়া শুধু রাজনৈতিক ৪২টি মামলা রয়েছে।’

রবিবার (২ আগস্ট) বিকাল ৪টার দিকে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের চন্ডিপুরস্থ অফিস কার্যালয়ে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ দাবি করেন, কোনও অপরাধ না করেই আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুই বছরের মতো সময় জেলখানায় থেকেছেন। সাড়ে ৬ কোটি টাকা তার ব্যাংকে থাকার পরেও তার বিরুদ্ধে দুই কোটি টাকার দুর্নীতির মামলা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যদি বলা হয় আইনের কথা, আইন কিন্তু উনাকে আটকায়নি। প্রশাসনিক নির্দেশে উনি জামিন পেয়েছেন। দেখা যাচ্ছে আইন থেকে প্রশাসন অনেক অনেক ক্ষমতাশালী, এটাকে তো আইনের শাসন বলা যাবে না। তাই আমাদের সব দ্বিধাবিভক্তি ভুলে দলকে শক্তিশালী করতে হবে। তবেই এই সরকারে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সম্ভব হবে।

হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, বিএনপি নেত্রী ও উপজেলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, বিএনপি নেত্রী ও সাবেক ভাইস-চেয়ারম্যান আকতারা চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা আগামী নির্বাচনে জামায়াতকে ছেড়ে না দিয়ে দিনাজপুর-৬ আসনে বিএনপির প্রার্থী দেওয়ার দাবি জানান। পরে বিভিন্ন সময় নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের