টানা পাঁচ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

সাতক্ষীরা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২০, ১৯:৪৬আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৯:৪৮

টানা পাঁচ দিন ছুটির ফাঁদে ভোমরা স্থলবন্দর

সনাতন ধর্ম্বাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকছে সাতক্ষীরার ভোমরাস্থল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। তবে এই সময়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীরা যাতায়াত করতে পারবেন। আগামী ২৮ অক্টোবর (বুধবার) থেকে আবারও বন্দরের আমদানি-রফতানি কার্যক্র শুরু হবে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতীয় সরকারি ছুটি তিন দিনের সঙ্গে তাদের সাপ্তাহিক ছুটি রবিবার, এছাড়াও শুক্রবার বাংলাদেশের সাপ্তাহিক ছুটি। তাই তারা মোট পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে একটি পত্রের মাধ্যমে জানিয়েছেন ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জয়দেব সরকার।

তিনি জানান, আগামী ২৮ অক্টোবর বুধবার থেকে আবারও যথারীতি আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন ওসি বিশ্বজিত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে আটকে থাকা পাসপোর্ট যাত্রীদের জন্য অফিসিয়াল কার্যক্রম চলবে।

 

/এএইচ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি