ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্রসহ অন্যান্য আইনে মামলা হবে: র‌্যাব ডিজি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৫:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৫:৩৪

গোপালগঞ্জে র‌্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন
র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘ইতোমধ্যে মাদক মামলায় ইরফান সেলিমকে সাজা দেওয়া হয়েছে। অবৈধ অস্ত্র, মাদক, ইলেকট্রিক ডিভাইসসহ বিভিন্ন মালামাল পাওয়া যায় তার বাসায়। এসব বিষয়েও তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

তিনি আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ডিএসসিসি’র কাউন্সিলর ইরফান সেলিমের বিরুদ্ধে নিয়মিত মামলার তদন্ত করতে গিয়ে তার বাসা থেকে অস্ত্রসহ বিভিন্ন মালামাল পাওয়া যায় বলে জানান তিনি। ইরফান সেলিম (ছবি: সংগৃহীত)

সম্প্রতি দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা বেড়ে যাওয়া প্রসঙ্গে র‌্যাব ডিজি বলেন, ‘এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের প্রত্যেকেরই আইনানুযায়ী বিচার হবে।’

এর আগে তিনি টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।

এ সময় র‌্যাব সদর দফতরের এডিজি (অ্যাডমিন) মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, র‌্যাব-৮ বরিশালের সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খানসহ র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন-

‘ইফরানের মামলার তদন্তে প্রভাব খাটানোর সুযোগ নেই’

‘সাম্রাজ্য চালাতে’ হাজী সেলিমের বাসায় কন্ট্রোল রুম

হাজী সেলিমের ছেলের টর্চার সেলে মিললো হাড়, দড়ি ও হ্যান্ডকাফ

হাজী সেলিমের ছেলেসহ দুজনকে কারাদণ্ড

‘আমি মারধর করিনি, করেছে সিকিউরিটি গার্ড জাহিদ’

হাজী সেলিমের গাড়িচালক মিজানুর একদিনের রিমান্ডে

আড়াই ঘণ্টার অভিযানে হাজী সেলিমের ছেলে র‌্যাব হেফাজতে

বরখাস্ত হবেন কাউন্সিলর ইরফান সেলিম

নৌবাহিনীর কর্মকর্তা হত্যাচেষ্টা মামলায় আরও একজন গ্রেফতার

 

 

/এফএস/
সম্পর্কিত
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
সর্বশেষ খবর
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
‘সায়েম স্যার’কে ফিরে পেতে চুয়েটে চলছে তৃতীয় দিনের শাটডাউন
আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেলেন ৪২ শিক্ষার্থী
আল্লামা মুহাম্মদ ইকবাল স্কলারশিপে পাকিস্তান গেলেন ৪২ শিক্ষার্থী
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে
বাংলাদেশ চাহিদার ভিত্তিতেই বিমান কিনবে
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত