মোংলায় ৩ নম্বর সতর্কতার মধ্যেই চলছে পণ্য খালাস

মোংলা প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১৮:১৭আপডেট : ১৪ জুন ২০২১, ১৮:১৭

উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সোমবারও মোংলা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বহাল রয়েছে। লঘুচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে মোংলাসহ সংলগ্ন উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে। এ কারণে দুই-তিন দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, হচ্ছে বৃষ্টিপাত। এর মধ্যেই স্বাভাবিকভাবে চলছে বন্দরের পণ্য খালাস।

সোমবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে মোংলায় কয়েক দফা বৃষ্টিপাত হয়েছে। মুষলধারার এ বৃষ্টিতে পৌর শহরের বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাট পানিতে তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

তবে বৃষ্টিপাতে মোংলা বন্দরে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্যবোঝাই-খালাস কাজ সাময়িক কিছুটা বিঘ্নিত হলেও পরবর্তী সময়ে তা স্বাভাবিক গতিতেই চলছে বলে জানিয়েছেন বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন। তিনি বলেন, ‘এই মুহূর্তে বন্দরে ছয়টি বিদেশি জাহাজ অবস্থান করছে। এসব জাহাজে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল), সার, চাল ও মেশিনারি পণ্য স্বাভাবিক গতিতে খালাস হচ্ছে।’

/এমএএ/
সম্পর্কিত
জ্বালানি সংকট: মোংলা বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা
আমদানিকৃত সার মোংলা বন্দরে খালাস হয় কেন? 
চট্টগ্রাম ও মোংলা বন্দরজ্বালানি সংকটে পণ্য খালাস করতে পারছে না লাইটার জাহাজ
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের